1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জে ভূমিহীনদের হুমকির অভিযোগ; সরকারি খাস জমি জবরদখলের চেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৩৫৭ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোতা মৌজায় সরকারি খাস জমি জবরদখলের চেষ্টা এবং ইজারা গ্রহীতা ভূমিহীন পরিবারগুলোকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এই ঘটনায় জীবনের নিরাপত্তা ও ফসলের সুরক্ষা চেয়ে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ভূমিহীনরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোতা মৌজার ১নং খাস খতিয়ানের ৭.৬৬ একর জমি ২০০৫ সাল থেকে সরকারের নিকট হতে বন্দোবস্ত নিয়ে ভোগদখল করে আসছেন মোঃ ইউনুস আলী মোড়লসহ ৮ জন ভূমিহীন। দীর্ঘ ২১ বছর ধরে তারা সেখানে মাছ চাষ ও ফসল ফলিয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন।

ভূমিহীনদের উচ্ছেদের উদ্দেশ্যে বিবাদী মোঃ শাহনুর মোল্যা ও তার সহযোগীরা ইতিপূর্বে আদালতে একটি দেওয়ানী মামলা (নং ১০৫/২৫) দায়ের করেন। ওই মামলায় গত ২৩/০৭/২৫ তারিখে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করলেও পরবর্তীতে সরকারের পক্ষ থেকে আপত্তি দাখিল করা হয়। উভয় পক্ষের শুনানি ও নথিপত্র পর্যালোচনার পর গত ১২/০৪/২৬ তারিখে বিজ্ঞ আদালত ওই নিষেধাজ্ঞা ভ্যাকেট (বাতিল) করে দেন।

ভুক্তভোগীদের দাবি, আদালতে পরাজিত হয়েও ক্ষান্ত হয়নি বিবাদী শাহনুর মোল্যা ও সুশান্তসহ তাদের সহযোগীরা। তারা বর্তমানে বেআইনিভাবে ঘেরের মাছ ও জমির ফসল লুটে নেওয়ার পাঁয়তারা করছে এবং ভূমিহীন পরিবারগুলোকে বিভিন্নভাবে হুমকি প্রদান করছে।

ভুক্তভোগী মোঃ ইউনুস আলী মোড়ল বলেন, “আমরা আইন মেনে সরকারকে রাজস্ব দিয়ে জমি চাষাবাদ করছি। আদালত আমাদের পক্ষে রায় দিলেও বিবাদীরা গায়ের জোরে আমাদের উচ্ছেদের চেষ্টা করছে। আমরা এখন জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”

ভূমিহীন পরিবারগুলো তাদের ঘেরের মাছ, ধান ও অন্যান্য ফসলাদি রক্ষায় এবং ভূমিদস্যুদের হাত থেকে সরকারি সম্পত্তি বাঁচাতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কালিগঞ্জে ভূমিহীনদের হুমকির অভিযোগ; সরকারি খাস জমি জবরদখলের চেষ্টা

আপডেট সময় : ১০:১২:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬