1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে রথযাত্রা ঘিরে বিএনপির ‘কঠোর সতর্কতা’: নাশকতা রুখতে মাঠে থাকার নির্দেশ হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠিত কালিগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের পাহাড়: ফোন ধরেন না সাংবাদিকদের, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক সতেরো বছরের ছায়া : অনিয়মের উত্তরাধিকার ভাঙতে হলে জবাবদিহিই একমাত্র পথ কালিগঞ্জে সরকারি পুকুর সংলগ্ন ড্রেন সংস্কার কাজের উদ্বোধন, উপকৃত হবে ৪০০ পরিবার অবশেষে প্রত্যাহার কালিগঞ্জের সেই বিতর্কিত অধ্যক্ষ হুমায়ন কবীর: শিক্ষক বদলি ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ? নাকি নতুন বানিজ্য! সম্পাদকীয়: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ও শিক্ষা খাতের সংকট কালিগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: বিএনপি কার্যালয়ে ককটেল হামলা মামলার আসামিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার কালিগঞ্জ থানায় ককটেল বিষ্ফোরনে আহত শ্রমিক রফিকুলের পাশে দাঁড়ালেন ওসি শহিদুল ইসলাম ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন, মোঃ জুলহক সরদার সভাপতি-সদস্য সচিব জেসমিন কাকুলী

কালিগঞ্জে ভিজিএফ চালে হরিলুট: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৩৯ পূর্বাহ্ণ, রবিবার, ২৪ মে ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারের দেওয়া দুস্থ ও অসহায় মানুষের ভিজিএফ (VGF) খাদ্যশস্য (চাল) বিতরণে চরম অনিয়ম ও চুরির অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেক উপকারভোগীর ১০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও, সেখানে অসহায় মানুষদের দেওয়া হচ্ছে সাড়ে ৮ থেকে ৯ কেজি চাল। প্রকাশ্যেই গরিবের মুখের গ্রাস কেটে নেওয়ার এই উৎসবে মেতেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা।
আজ ২৪ মে (রবিবার) সকালে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদে মোট ৭৯৪ জন উপকারভোগীর মাঝে ৭,৯৪০ কেজি চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। কিন্তু শুরু থেকেই চলে ওজনে কম দেওয়ার মহোৎসব।
অনুসন্ধানে জানা গেছে, ধলবাড়িয়া ইউনিয়নে মোট উপকারভোগীর সংখ্যা ৭৯৪ জন। সরকারি নিয়ম অনুযায়ী ১০ কেজি করে তাদের মোট ৭,৯৪০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু ভুক্তভোগীরা গড়ে সাড়ে ৮ কেজি করে চাল পাচ্ছেন। সেই হিসাবে ৭৯৪ জন উপকারভোগী চাল পাচ্ছেন মাত্র ৬,৭৪৯ কেজি। অর্থাৎ, উপকারভোগীদের বরাদ্দ থেকে এক দিনেই কেটে রাখা হচ্ছে ১,১৯১ কেজি চাল। সরকারের বর্তমান চাল ক্রয়ের বাজারমূল্য প্রতি কেজি ৪৯ টাকা হিসেবে, মাত্র এক বেলাতেই অসহায় গরিব মানুষের প্রায় ৫৮,৩৫৯ (আটান্ন হাজার তিনশত ঊনষাট) টাকার চাল সরাসরি আত্মসাৎ করা হচ্ছে।ডিজিটাল বাংলাদেশে যখন ডিজিটাল স্কেলে ওজন মাপার নিয়ম, তখন ধলবাড়িয়া ইউনিয়নে চাল মাপা হচ্ছে বালতি দিয়ে! ওজনে কম দেওয়ার অভিনব এই কারসাজি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। নন্দীকাটি গ্রামের উপকারভোগী রাবেয়া খাতুন চরম ক্ষোভ প্রকাশ করে বলেন:
“ওজনে যে কম দিচ্ছে, সেটা তো আমরা সাধারণ মানুষ বুঝি না। আমাদের বালতি মেপে চাল দিচ্ছে, আমরা অসহায় মানুষ তা নিয়েই বাড়ি চলে যাচ্ছি। কিন্তু পরে মেপে দেখি চাল অনেক কম!”
ওজনে কম দেওয়ার বিষয়টি ধামাচাপা দিতে ইউপি সদস্য ও চেয়ারম্যান একেক সময় একেক অদ্ভুত যুক্তি দাঁড় করাচ্ছেন। ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম ফারুকের দাবি, বালতি দিয়ে মাপার কারণে নাকি সামান্য এদিক-ওদিক হচ্ছে। তিনি বলেন, “আমরা বালতি মেপে চাল দিচ্ছি, দুই-একশ গ্রাম কম হতে পারে।”
ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন ওজনে কম দেওয়ার বিষয়টি সরাসরি স্বীকার করে নিয়েছেন, তবে দোষ চাপিয়েছেন চাল পরিবহন ও বস্তার ওপর। তার ভাষ্য “আমরা সাড়ে ৯ কেজি করে চাল দিচ্ছি। ১০ কেজি করে দেওয়ার কথা থাকলেও দূর থেকে চাল আনতে গিয়ে এবং বস্তায় কম থাকার কারণে আমরা ৫০০ গ্রাম করে কম দিচ্ছি।”
জনপ্রতিনিধিদের এমন প্রকাশ্য স্বীকারোক্তি প্রমাণ করে যে, সরকারি নির্দেশনাকে তোয়াক্কা না করে গরিবের চাল কেটে রাখাটা সেখানে একটি নিয়মিত নিয়মে পরিণত হয়েছে।
সরকারি চাল বিতরণের সময় স্বচ্ছতা বজায় রাখতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের নিয়ম থাকলেও ধলবাড়িয়া ইউনিয়নে তা কেবলই খাতা-কলমে। দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ জুয়েল হোসেনের ভূমিকা নিয়ে চরম প্রশ্ন উঠেছে। নিজের ব্যর্থতা ও দায়িত্বহীনতা স্বীকার করে তিনি বলেন “আমি ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদে পৌঁছানোর আগেই তারা চাল বিতরণের কাজ শুরু করে দিয়েছে। তাই এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না।”
সচেতন মহলের প্রশ্ন, ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে কীভাবে সরকারি চাল বিতরণ শুরু হলো? তিনি পৌঁছানোর আগেই কেন বিতরণ শুরু হলো, আর চাল চুরির এই মহোৎসবে তিনি কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, তা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভিজিএফ চাল বিতরণে এমন নজিরবিহীন অনিয়ম ও চুরির বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহাকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হলে তিনি বিস্ময় প্রকাশ করেন। দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে ইউএনও বলেন “এই মাত্র আপনার (সাংবাদিক) কাছ থেকে বিষয়টি শুনলাম। চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা এখনই খোঁজ নিয়ে এই ব্যাপারে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছি।”
পবিত্র ঈদের মুখে সরকারের মানবিক সহায়তা কর্মসূচীকে এভাবে কলঙ্কিত করার পেছনে জড়িত ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান, সংশ্লিষ্ট মেম্বার এবং দায়িত্বজ্ঞানহীন ট্যাগ অফিসারের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক কঠোর আইনি ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কালিগঞ্জের সর্বস্তরের সাধারণ জনগণ ও সুশীল সমাজ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে রথযাত্রা ঘিরে বিএনপির ‘কঠোর সতর্কতা’: নাশকতা রুখতে মাঠে থাকার নির্দেশ

কালিগঞ্জে ভিজিএফ চালে হরিলুট: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র

আপডেট সময় : ১০:৩৭:৩৯ পূর্বাহ্ণ, রবিবার, ২৪ মে ২০২৬