1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:৩১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ১২৬৫ বার পড়া হয়েছে

আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। এবারের প্রতিপাদ্য—‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’। পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতায় বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়।

তবে চলতি বছর ৫ জুন সরকারি ছুটির দিন হওয়ায় বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপন করা হবে ২৫ জুন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সরকারি আয়োজনে বিলম্ব থাকলেও দেশের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থা আজ থেকেই পরিবেশ কর্মসূচি পালন করছে।

তার অংশ হিসেবে সাতক্ষীরার কালিগঞ্জ (৫ জুন-২০২৫ ) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “প্লাস্টিক দূষণকে পরাজিত করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের চেম্বারে এই সভা অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাহিত্যিক গাজী আজিজুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, এম হাফিজুর রহমান শিমুল, এস এম আহম্মদউল্লাহ বাচ্চু, ইশারাত আলী, শিমুল হোসেন, মো: ফজলুর রহমান, তাপস ঘোষ, আলমগীর হোসেন, শাহাদাত হোসেন ও কালিগঞ্জ কবিতীর্থ দোলন চাঁপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি আলী সোহরাব।

বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ আজ বিশ্বব্যাপী একটি গুরুতর সমস্যা। কালিগঞ্জ উপজেলার মদিনা দরগা এলাকা থেকে সোইলপুর দ্বীপ পর্যন্ত সবুজ বেষ্টনী ও পাখির অভয়ারণ্য গড়ে তোলার প্রস্তাব করা হয়। কাকশিয়ালি নদীতে যত্রতত্র প্লাস্টিক পলিথিন বর্জ্য ফেলা বন্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। এর পাশাপাশি কালিগঞ্জ উপজেলার ১টি গ্রামকে পরিবেশ বান্ধব আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার প্রস্তাব করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট সময় : ০৭:২৯:৩১ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ জুন ২০২৫