1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা পিতার বুকভরা মায়ার অপেক্ষা, আর দুই ভাইয়ের অশ্রুসজল আকুতি: “আমাদের বাবাকে ফিরিয়ে দিন”

কালিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৬ জন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:২৬ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৫২৪ বার পড়া হয়েছে

সোলায়মান মামুন, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে |

সাতক্ষীরার কালিগঞ্জে ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রবিবার (১২ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহা আলম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) বা তাঁর কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দায়িত্বশীল কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে স্থানীয় পর্যায়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

সভাপতির বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম জানান, পরিবার পরিকল্পনা সেবা ও কার্যক্রমে সাতক্ষীরা জেলার মধ্যে কালিগঞ্জ উপজেলা শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে। তৃণমূল পর্যায়ে মাঠকর্মীদের নিরলস প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সেবা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। সেরা পরিবার কল্যাণ সহকারী শামসুন্নাহার। সেরা পরিবার কল্যাণ পরিদর্শক শাহ আলম (মথুরেশপুর ইউনিয়ন)। সেরা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রহিমা খাতুন। সেরা পরিবার পরিকল্পনা কেন্দ্র চাম্পাফুল ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র (আব্দুল্লাহ আল মামুন)। সেরা কেন্দ্র তারালী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র। সেরা ইউনিয়ন পরিষদ নলতা ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সইফুল বারী সফু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এবং উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, মাঠকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২

কালিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৬ জন

আপডেট সময় : ০৬:২৯:২৬ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬