1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
  • ৭৪৮ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, এসআইপি সদস্য নাহিদ সরদারের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ বিশেষ ক্যাম্পের একটি চৌকস টহল দল রবিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানটি পরিচালিত হয় খানজিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সাতবসু নামক স্থানে। জিআর নম্বর ৯৫৬৮৯০ এবং মানচিত্র ৭৯বি/১৪ অনুযায়ী ক্যাম্প থেকে দক্ষিণ দিকে প্রায় ১ কিলোমিটার এবং শূন্য লাইন থেকে আনুমানিক এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে মাদক কারবারির কাছ থেকে মালিকানাসহ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। এ সময় কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের ছদর আলীর ছেলে মোঃ সালামকে আটক করা হয়। তবে তার সহযোগী আশরাফ হোসেনের ছেলে মিয়ারাজ হোসেন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে কালিগঞ্জ বিশেষ ক্যাম্পের বিজিবি কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কালিগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৯:৪৪:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬