1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে পাউবোর জমিতে পাল্টা পাল্টি অভিযোগ: জলাশয় ইজারার চেষ্টা কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে জালিয়াতির অভিযোগ গাজী নজরুল ইসলাম – একাত্তরের রণাঙ্গন থেকে রাজনৈতিক অপমৃত্যু: একজন বীর মুক্তিযোদ্ধার পতন ও ট্র্যাজেডির উপাখ্যান কালিগঞ্জে ৭ মাসে হত্যা-আত্মহত্যার চিত্র-বিচিত্র ও বিচারহীনতার দেয়াল: কার ইশারায় পাল্টে যায় খুনের বয়ান? কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান: দুর্নীতিমুক্ত প্রশাসন ও শিক্ষার পরিবেশ ফেরানোর প্রত্যাশা কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে গণপিটুনিতে হত্যা কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ গেটে রাতের অভিযানে তেল জব্দ : অনিয়মের নতুন অধ্যায়, প্রশ্নের মুখে সরকারী পলিটেকনিক ঝুঁকিপূর্ণ যাতায়াতে থমকে কৃষি ও মৎস্য অর্থনীতি: কালিগঞ্জের দুর্গাপুর মৌজায় আধুনিক রাস্তা ও কালভাটের দাবি মৌতলা জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • সোলায়মান মামুন
  • আপডেট সময় : ০২:১০:৩৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং এবং শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা-র সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সমাজ থেকে অভিশপ্ত বাল্যবিবাহ, মাদকের বিস্তার, ইভটিজিং এবং শিশু নির্যাতন পুরোপুরি নির্মূল করতে হবে। এর জন্য কেবল আইন প্রয়োগ নয়, সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে সঠিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে কালিগঞ্জ উপজেলাকে একটি নিরাপদ, সুস্থ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১০:৩৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬