সাতক্ষীরার কালিগঞ্জে বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং এবং শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা-র সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে অভিশপ্ত বাল্যবিবাহ, মাদকের বিস্তার, ইভটিজিং এবং শিশু নির্যাতন পুরোপুরি নির্মূল করতে হবে। এর জন্য কেবল আইন প্রয়োগ নয়, সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে সঠিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে কালিগঞ্জ উপজেলাকে একটি নিরাপদ, সুস্থ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।