1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ: মৎস্য ঘেরের বাঁধ কেটে ২ লাখ টাকার ক্ষতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৫৯ অপরাহ্ণ, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

মাসুদ পারভেজ, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এক প্রবাসীর উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। আদালতের রেকর্ড সংশোধনের মামলা চলা সত্ত্বেও বিবাদীরা বসতবাড়ির সাথে থাকা মৎস্য ঘেরের বেড়িবাঁধ কেটে জবরদখলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) সকালে গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জমির মালিকের ভাই তাছের আলী সরদার বাদী হয়ে এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী হারেজ আলী সরদার বড় গোবিন্দপুর মৌজার আর.এস খতিয়ান নং-৪৯১ ও ২৪, দাগ নং-১৫২৯ এর ৩০ শতাংশ জমির বৈধ মালিক। তিনি উক্ত জমিতে বসতবাড়ি, দোকানঘর, মৎস্য প্রজেক্টসহ বিভিন্ন ফলজ ও সবজি গাছ রোপণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু স্থানীয় নজরুল গাজী, তৌফিক গাজী, শফিকুল ইসলাম, শফি, সিরাজ গাজী, রফিকুল ইসলাম রফি, মাহাবুব গাজী, খোকন বাবু ও সাইদসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে জমিটি দখলের পাঁয়তারা করছেন এবং বাদীকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন।

জমিসংক্রান্ত বিষয়ে কালিগঞ্জ সহকারী জজ আদালতে বর্তমানে রেকর্ড সংশোধনী মামলা (নং-১১০/২২) চলমান রয়েছে। অভিযোগকারীর দাবি, মামলা চলমান থাকা সত্ত্বেও শুক্রবার সকালে বিবাদীরা দলবল নিয়ে জমিতে প্রবেশ করে রোপণকৃত গাছপালা উপড়ে ফেলে এবং মৎস্য প্রজেক্টের বেড়িবাঁধ কেটে দেয়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে বাদীকে অশালীন ভাষায় গালাগাল ও হামলার চেষ্টা করা হয়। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও অভিযুক্তরা পরবর্তীতে আবারো দখলের হুমকি দিয়ে চলে যান।

ভুক্তভোগী তাছের আলী সরদার জানান, বিবাদীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ায় তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকায় যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ও আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “জমি সংক্রান্ত বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে, তাই আদালতের নির্দেশনা মেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ যদি আইন অমান্য করে জবরদখলের চেষ্টা চালায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কালিগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ: মৎস্য ঘেরের বাঁধ কেটে ২ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় : ০৫:৫৯:৫৯ অপরাহ্ণ, শনিবার, ৪ জুলাই ২০২৬