1. tusu0x1@gmail.com : :
  2. ovawp@ova-tools.top : ova_wp :
  3. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শ.ম মমতাজুর রহমানের ইন্তেকাল কালিগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কালিগঞ্জের রেবতী সরকারের তাজা প্রাণ ঝরে গেল কোলকাতার অগ্নিকাণ্ডে কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু কলকাতায় হোটেলে আগুনে দগ্ধ হয়ে কালিগঞ্জের সাবেক আওয়ামী নেতা আলিমুজ্জামানের মৃত্যু- রেবতী সরকারের ঠিকানা পাওয়া যায়নি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা পৌরসভাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জ ‘খরচ বাড়ে, ভাড়া কমে’-কালিগঞ্জে ডেকোরেটর ব্যবসায় টিকে থাকার লড়াই, ‘ঐক্যবদ্ধ না হলে ডেকোরেটর ব্যবসা টিকিয়ে রাখা কঠিন’-হেদায়েতুল ইসলাম কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপ: আহত ১, অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার

কালিগঞ্জে প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল উপহার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:২৪ অপরাহ্ণ, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

সোলায়মান মামুন : 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদাহ গ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ‘সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা’ (এসএনইউএস)। প্রতিষ্ঠানের একজন শুভাকাঙ্ক্ষীর ব্যক্তিগত অর্থায়নে বুধবার (৮ জুলাই) মোঃ ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে একটি ছাগল উপহার দেওয়া হয়েছে।

সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা সুত্রে জানা যায়, ফারুক হোসেনের পরিবারের দুইজন সদস্য দৃষ্টি প্রতিবন্ধী। তাদের দৈনন্দিন জীবন সংগ্রাম ও আর্থিক অনটন লাঘব করে স্বাবলম্বী করার লক্ষ্যে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের আইজিএ (IGA) সাপোর্ট প্রোগ্রাম’-এর আওতায় এই সহযোগিতা প্রদান করা হয়।

উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ রেজা এবং কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার শেখ হেমায়েত হোসেন।

এ সময় বক্তারা বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের কেবল সাহায্যের ওপর নির্ভরশীল না রেখে, তাদের স্বাবলম্বী করে তোলা আমাদের লক্ষ্য। সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এই ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় সমাজসেবা কর্মকর্তারা এই উদ্যোগের প্রশংসা করে জানান, এ ধরনের ক্ষুদ্র প্রচেষ্টাগুলো প্রতিবন্ধী পরিবারগুলোর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, তারা প্রতিবন্ধী মানুষদের দক্ষ ও স্বাবলম্বী হিসেবে দেখতে চায় এবং তাদের এমন মানবিক কর্মসূচি চলমান থাকবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ।

কালিগঞ্জে প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল উপহার

আপডেট সময় : ১০:২৫:২৪ অপরাহ্ণ, বুধবার, ৮ জুলাই ২০২৬