1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জে প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:২০ অপরাহ্ণ, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৯৭০ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি:

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ও বিষ্ণুপুর ইউনিয়নে প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে হুইল চেয়ার, ছাগল ও শিক্ষা সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধি জনগোষ্টির দক্ষতা বৃদ্ধি ও  জীবনযাত্রায় সহযোগিতা করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় কৃষ্ণনগর সেন্টারে “প্রতিবন্ধী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি করে জীবনযাত্রায় সহযোগিতা করা” প্রকল্পের আওতায় সুশীলনের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সুশীলনের ইসি কমিটির সভাপতি, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু ও  জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল।

এছাড়াও বক্তব্য দেন সুশীলনের নির্বাহী কমিটির সদস্য ইলাদেবী মল্লিক, শিক্ষিকা কণিকা রানি সরকার, সাংবাদিক  শিমুল হোসেন, ফজলুল হক, আলমগীর হোসেন, তাপস ঘোষ এবং সুশীলনের এডমিন সহকারী মাছুম বিল্লাহ।

অনুষ্ঠানে কৃষ্ণনগর ও বিষ্ণুপুর ইউনিয়নের অসহায় প্রতিবন্ধী ২০টি পরিবারের মাঝে হুইল চেয়ার, ১৬টি পরিবারকে ছাগল এবং ৭ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় সুশীলনের বিভিন্ন পর্যায়ের মাঠকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার

কালিগঞ্জে প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৮:৫৬:২০ অপরাহ্ণ, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫