1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ: শাওন, মাহি ও শান্তার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ, তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা তেহরানে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল: প্রতিশোধের স্লোগানে প্রকম্পিত ইরান কালিগঞ্জে ড্রেজার দিয়ে অবৈধ বালি উত্তোলন, প্রশাসনের নিষ্ক্রিয়তায় এলাকাবাসীর ক্ষোভ কালিগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ: মৎস্য ঘেরের বাঁধ কেটে ২ লাখ টাকার ক্ষতি রহস্যের বেড়াজালে রাফাত হত্যা: আঘাতের চিহ্ন, প্রশ্নবিদ্ধ তদন্ত, বিচারের অপেক্ষায় নির্বাক পরিবার কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য কালিগঞ্জের মৌতলায় র‍্যালি ও সমাবেশ : মাদককে না জীবনকে হ্যাঁ বলুন কালিগঞ্জের বিষ্ণুপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ মাদ্রাসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ: কালিগঞ্জে তোলপাড়, ২৬ ছাত্রীকে নিয়ে গেলেন অভিভাবকরা

কালিগঞ্জে ড্রেজার দিয়ে অবৈধ বালি উত্তোলন, প্রশাসনের নিষ্ক্রিয়তায় এলাকাবাসীর ক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:২৬ অপরাহ্ণ, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরআটি গ্রামের ঝুরঝুরিয়া খাল থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় এক সপ্তাহ ধরে একটি প্রভাবশালী চক্র ঝুরঝুরিয়া খালের মানপুর নামক স্থানে হাশেমের বাড়ির সামনে ড্রেজার মেশিন বসিয়ে নির্বিচারে বালি তুলছে। চৌধুরআটি গ্রামের আরশাদ গাজীর ছেলে রফিকুল, অমেদ গাজীর ছেলে খোকন এবং আখতারুলের নেতৃত্বে এই অবৈধ বাণিজ্য চলছে। উত্তোলিত বালি চৌধুরআটি গ্রামের একটি পুকুর ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, অবৈধভাবে বালি উত্তোলনের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে খালের নাব্যতা হ্রাস পাচ্ছে। বর্ষা মৌসুমে পার্শ্ববর্তী এলাকায় ভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হচ্ছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) একাধিকবার মোবাইল ফোনে অবহিত করা হয়েছে। কিন্তু দীর্ঘ এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত প্রশাসন কোনো অভিযান পরিচালনা বা দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তায় জনমনে প্রশ্ন উঠেছে-কার ছত্রছায়ায় এই অবৈধ কার্যক্রম চলছে?

সরকারি নিয়ম অনুযায়ী, অনুমোদন ছাড়া নদী বা খাল থেকে বালি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ: শাওন, মাহি ও শান্তার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ, তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা

কালিগঞ্জে ড্রেজার দিয়ে অবৈধ বালি উত্তোলন, প্রশাসনের নিষ্ক্রিয়তায় এলাকাবাসীর ক্ষোভ

আপডেট সময় : ০৬:২৬:২৬ অপরাহ্ণ, শনিবার, ৪ জুলাই ২০২৬