1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জে ঘেরের ভেড়িতে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে প্রাণ গেল ব্যবসায়ীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৫৮ অপরাহ্ণ, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৭৯৫ বার পড়া হয়েছে

 কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্য ঘেরে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওলিউল ইসলাম (৩৫) নামের এক ঘের ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামে ডা. মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওলিউল ইসলাম গণপতি গ্রামের শেখ আমিনুর রহমানের পুত্র।

স্থানীয়রা জানান, রবিবার দুপুরে ওলিউল ইসলাম ডা. মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের বিল দিয়ে নিজের মৎস্য ঘেরে যাচ্ছিলেন। পথিমধ্যে একই এলাকার শহিদুল ইসলামের পুত্র বাবলু ও লাভলুর ঘেরের ভেড়ি বাঁধ দিয়ে পার হওয়ার সময় সেখানে পড়ে থাকা মটর চালানোর একটি ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওলিউল তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একজন উদীয়মান ঘের ব্যবসায়ীর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে গণপতি গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যদের আর্তনাদে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। ঘেরের ভেড়ি বাঁধে অরক্ষিতভাবে বৈদ্যুতিক তার ফেলে রাখা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কালিগঞ্জে ঘেরের ভেড়িতে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে প্রাণ গেল ব্যবসায়ীর

আপডেট সময় : ০৫:২৪:৫৮ অপরাহ্ণ, রবিবার, ২৯ মার্চ ২০২৬