1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জে ওয়াকফ এস্টেটের জমি জবরদখল ও দোকানঘর ভাঙচুরের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শীতলপুর মৌজায় ‘শেখ আব্দুল মাজেদ ওয়াকফ এস্টেট’-এর মালিকানাধীন জমি জবরদখল এবং সেখানে থাকা দোকানঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এই ঘটনায় প্রতিকার চেয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন এস্টেটের প্রতিনিধি শেখ শফিউল ইসলাম।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, শীতলপুর মৌজার ৪৩ নম্বর খতিয়ানের ৮৫৯ দাগের অন্তর্ভুক্ত ০.০২ একর জমি দীর্ঘ দিন ধরে শেখ আব্দুল মাজেদ ওয়াকফ এস্টেটের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে ভোগদখল করা হচ্ছিল। উক্ত জমিতে আছাদুল ইসলাম নামের এক ব্যক্তি টিনের ছাউনিযুক্ত ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি আশিক এলাহী (বাদশা), শাহজাহান আলী, মোঃ সেলিমুজ্জামান ও আব্দুল ওয়াদুদসহ একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে রাতের অন্ধকারে গায়ের জোরে ওই দোকানঘরটি ভাঙচুর করে এবং মালামাল লুটপাট করে জমিটি দখলের চেষ্টা চালায়। এসময় বাধা দিতে গেলে তারা প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে বলে দাবি করা হয়।

এস্টেটের পক্ষে শেখ শফিউল ইসলাম জানান, ভূমিদস্যু স্টাইলে রাতের আঁধারে দোকানঘরটি ভেঙে ফেলায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা অত্যন্ত বেপরোয়া আচরণ করছে, যার ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

ভুক্তভোগীরা জমি উদ্ধার, দোকানঘর পুনর্নির্মাণে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কালিগঞ্জে ওয়াকফ এস্টেটের জমি জবরদখল ও দোকানঘর ভাঙচুরের অভিযোগ

আপডেট সময় : ১০:১৯:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬