1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জে এনসিপির বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:২৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৩৭২ বার পড়া হয়েছে
মোঃ ইশারাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টায় কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদাহ আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণে শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, শার্ট ও শিশুদের পোশাক বিতরণ করা হয়।
সাতক্ষীরা জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে এবং জেলা মুখ্য সংগঠক জাতীয় ছাত্র শক্তির মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন জেলা এনসিপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির অন্যতম সদস্য শেখ আব্দুল্লাহ, জাতীয় শ্রমিক শক্তির জেলা সদস্য সচিব মোঃ আব্দুস সবুর, জেলা ছাত্র শক্তির আহ্বায়ক হাসিবুল হাসান রূমন, সদস্য সচিব বখতিয়ার হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাজিম হোসেন, জেলা যুগ্ম সদস্য সচিব আবু সুফিয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের যে স্বপ্ন শুরু হয়েছে, তা বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। তারা সকলকে এনসিপির পাশে থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশের উন্নয়নে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কালিগঞ্জে এনসিপির বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১৬:২৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬