1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জে ইজিবাইক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৪:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৪১৮ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর, কৃষ্ণনগর ও বাঁশতলা সড়কের ইজিবাইক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বেলা ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে শ্রীধরকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক অশোক কুমার মন্ডল।

সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুইজন এবং কোষাধ্যক্ষ পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১৩৪ জন ভোটারের মধ্যে ১২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সভাপতি পদে এনামুল হোসেন ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমিনুর রহমান পান ৪১ ভোট এবং গোপাল বিশ্বাস পান ৩৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন বিপুল ভোটে বিজয়ী হন,তিনি পান ৯৯ ভোট। অপর প্রার্থী মোঃ পলাশ হোসেন পান ২৬ ভোট। কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুর রউফ পান ৩৮ ভোট। নির্বাচন উপলক্ষে কেন্দ্র এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। ভোট গ্রহণ শেষে বিজয়ীদের সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কালিগঞ্জে ইজিবাইক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

আপডেট সময় : ০৬:৫৪:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ মে ২০২৬