1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জে অজ্ঞান পার্টির কবলে শিক্ষক পরিবার: সর্বস্ব লুট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৩ অপরাহ্ণ, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৫৩৫ বার পড়া হয়েছে

এসএম শাহাদাত, কালিগঞ্জ থেকে :

সাতক্ষীরার কালিগঞ্জে পল্লীতে অজ্ঞান পার্টির বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়েছে একটি শিক্ষক পরিবার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা মৃত কালিপদ ঠাকুরের ছেলে স্থানীয় শিক্ষক বিকাশ ঠাকুরের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তরা হানা দেয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কৌশলে খাবারের সাথে বা অন্য কোনো উপায়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ফেলে। এরপর তারা নির্বিঘ্নে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে চম্পট দেয়।

শুক্রবার সকালে দীর্ঘ সময় পার হলেও পরিবারের কেউ ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা ঘরের ভেতরে গিয়ে বিকাশ ঠাকুরসহ পরিবারের সদস্যদের অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ভুক্তভোগীরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, কালিগঞ্জের বিভিন্ন এলাকায় ইদানীং অজ্ঞান পার্টির উপদ্রব বাড়লেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষ এখন জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। “আমরা রাতে শান্তিতে ঘুমাতে পারছি না। একের পর এক এমন ঘটনা ঘটলেও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আমরা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।”

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলার সচেতন মহল দ্রুত টহল পুলিশ বৃদ্ধি এবং অপরাধী চক্রটিকে নির্মূলের জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি করেছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কালিগঞ্জে অজ্ঞান পার্টির কবলে শিক্ষক পরিবার: সর্বস্ব লুট

আপডেট সময় : ০৯:৪৮:৫৩ অপরাহ্ণ, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬