1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জের মৌতলায় র‍্যালি ও সমাবেশ : মাদককে না জীবনকে হ্যাঁ বলুন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:০৯ অপরাহ্ণ, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : 

“মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন” এবং “মাদকমুক্ত সমাজ গড়ি”-এমন অঙ্গীকার নিয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন করেছে সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা ইউনিয়নবাসী। শুক্রবার (৩ জুলাই) বিকেলে ‘সুস্থ-সবল কিশোর-কিশোরী, চলো স্মার্ট বাংলাদেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মাদকের বিরুদ্ধে একজোট হয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও তরুণ সমাজ।

বিকেল ৫টায় ১২নং মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ফয়সাল কবির, কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও মৌতলা ইউনিয়ন যুবদলের আহবায়ক কাজী আবু সাঈদ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ তুহিনুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুল মঈন এবং মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনারুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ফজের আলী সরদার।

বক্তারা বলেন, “মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, বরং একটি পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। মাদকের এই করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলা, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের চর্চার কোনো বিকল্প নেই। সরকারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।”

অনুষ্ঠানে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে ও তাদের সুস্থ ধারায় ফিরিয়ে আনতে তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ আরও শক্তিশালী করতে মৌতলা ইউনিয়নে একটি সুশৃঙ্খল ‘মাদকবিরোধী কমিটি’ গঠন করা হবে বলেও সভায় ঘোষণা দেওয়া হয়।

অন্যান্যদের মধ্যে জেলা ছাত্রদলের সদস্য শেখ মিনহাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মশিউর রহমান পলাশ, শিমু রেজা এমপি কলেজ ছাত্রদলের সভাপতি মাহিদ হোসেন এবং স্থানীয় সচেতন মহলের ব্যক্তিবর্গসহ মেহেদী, ইমন, সুমন, সোকিন, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সবশেষে, একটি সুস্থ, নিরাপদ ও মাদকবিহীন মৌতলা ইউনিয়ন গড়তে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা জানান, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এই ধরণের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কালিগঞ্জের মৌতলায় র‍্যালি ও সমাবেশ : মাদককে না জীবনকে হ্যাঁ বলুন

আপডেট সময় : ০৮:২৬:০৯ অপরাহ্ণ, শুক্রবার, ৩ জুলাই ২০২৬