1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জের ঝুরঝরিয়া খাল দখলমুক্ত করার দাবিতে গণস্বাক্ষর যুক্ত আবেদন জমা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:২৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ১৩৬৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউনিয়নের ঝুরঝরিয়া খাল দখলমুক্ত ও উন্মুক্ত করার দাবিতে এলাকাবাসী জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কায় খালটির নেটপাটা অপসারণ ও খাল শ্রেণিভুক্ত জমির ব্যক্তিমালিকানা বাতিলের দাবিতে গণস্বাক্ষরের মাধ্যমে রোববার (১ জুন) সাতক্ষীরা জেলা প্রশাসকের বরাবর আবেদন জমা দেন তারা।

অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা যায়, কৃষ্ণনগরের সোতা ও রহমতপুর মৌজার উপর দিয়ে প্রবাহিত এই গুরুত্বপূর্ণ খালটি পূর্ব পরিকল্পিতভাবে দখলে নিচ্ছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। মানপুর গ্রামের শেখ মোহাম্মদ আলীর ছেলে শেখ বদরুল আলম মিঠি,শেখ ছবিলার রহমান, সৈয়েদ আলী সরদারের ছেলে জুলফিকার রহমান সরদারসহ আরও ৯-১০ জন ব্যক্তি খালের জমি নিজেদের নামে রেকর্ড করিয়ে জবরদখল করেছেন বলে অভিযোগ উঠেছে। এর ফলে সোতা, বেনাদোনা, মানপুর, রহমতপুরসহ আশপাশের গ্রামে পানি নিষ্কাশন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শত শত হেক্টর কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, যা ব্যাপক ফসলহানির পাশাপাশি বসতবাড়ির ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে।

এ বিষয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ও জামায়াতের উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জামাল ফারুক ও কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুর রহমান বলেন, “জনস্বার্থে ঝুরঝরিয়া খালটি দখলমুক্ত করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। একটি শ্রেণি নিজেদের স্বার্থে খালটি বন্ধ করে জনগণের পানির প্রবাহে বাধা সৃষ্টি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা চাই।”

আবেদনের অনুলিপি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তার কাছেও প্রদান করা হয়েছে। এলাকাবাসী আশাবাদী, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে এই সমস্যার স্থায়ী সমাধান হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কালিগঞ্জের ঝুরঝরিয়া খাল দখলমুক্ত করার দাবিতে গণস্বাক্ষর যুক্ত আবেদন জমা

আপডেট সময় : ০৯:২০:২৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ জুন ২০২৫