1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কাদাকাটিতে মহিলা মেম্বারের  কলাগাছ ও কচুক্ষেত তছনছ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:৫০ অপরাহ্ণ, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১৪৮৭ বার পড়া হয়েছে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মহিলা মেম্বারের কলাগাছ ও কচু ক্ষেত কেটে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।
কাদাকাটি ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার তাপসী রানী অধিকারীর বাড়ির পাশে বেড় রয়েছে। বেড়ে অন্যান্য গাছগাছালির সাথে কলাগাছ ও ক্ষেতে কচু চাষ করা হয়েছে। বেড়ের সীমানার কচুক্ষেত নিয়ে সোমবার সকালে আঃ ছাত্তার গাজীর ছেলে আছাদুল দিং এর সাথে মেম্বারদের কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে পূর্ব শত্রুতার জেরে আছাদুল, শরিফুল, আছিয়া বেগম, আছাদুলের স্ত্রী বেলা ১১ টার দিকে তাদের বেড়ে অনাধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা প্রায় ৫০ টি কলাগাছ ও কচুগাছ কেটে তছনছ করতে থাকে, এবং সীমানার নেট তুলে দিতে থাকে। মেম্বারের স্বামী মন্টু অধিকারী বাধা নিষেধ করতে গেলে হুমকী ধামকী দিয়ে তাড়িয়ে দেয়া হয়। বিষয়টি ইউপি চেয়ারম্যান, মেম্বার ও রাজনৈতিক নের্তৃবৃন্দকে অবহিত করা হলে অনেকে ঘটনাস্থলে গিয়ে ক্ষতি তছরুপ দেখে হতবাক হয়ে পড়েন। এব্যাপারে অভিযুক্ত আছাদুল গাজীর সাথে যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু সাংবাদিকদের জানান, ঘটনা শুনে আমি ঘটনাস্থলে যাই। অমানবিক ভাবে ক্ষয়ক্ষতি করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিতে দাবী জানাচ্ছি।
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কাদাকাটিতে মহিলা মেম্বারের  কলাগাছ ও কচুক্ষেত তছনছ

আপডেট সময় : ০৭:৫৭:৫০ অপরাহ্ণ, সোমবার, ২৬ মে ২০২৫