1. tusu0x1@gmail.com : :
  2. ovawp@ova-tools.top : ova_wp :
  3. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ১৬০ শিশুর স্কুলে ঝুঁকিপূর্ণ ভবন, বৃষ্টিতে কাদাপথ; নতুন ভবন কবে হবে? নেপালের রাশুয়ার বন্যার পানি কি তেঁতুলিয়ায় ঢুকছে? গুজবের নেপথ্যে আসল ঘটনা কি? কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা-থানায় লিখিত অভিযোগ দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নূর ইসলাম ইন্তেকাল করেছেন কালিগঞ্জে সার ডিলারকে জরিমানা-সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, অফিশিয়াল ক্যাশ মেমোর পরিবর্তে সাদা কাগজে হাতে লেখা রসিদ দেওয়ার গুরুতর অভিযোগ কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শ.ম মমতাজুর রহমানের ইন্তেকাল কালিগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কালিগঞ্জের রেবতী সরকারের তাজা প্রাণ ঝরে গেল কোলকাতার অগ্নিকাণ্ডে কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু

কর্মবিরতিতে কর্মীরা, অচল এনবিআর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:৩৬ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ মে ২০২৫
  • ১৯২০ বার পড়া হয়েছে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্থাটি বিলুপ্ত করে অধ্যাদেশ জারির প্রতিবাদে আগারগাঁওয়ের এনবিআর ভবনে কর্মবিরতি কর্মসূচি চলছে। আজ রোববার সকাল ৯টা থেকে বেশির ভাগ শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারী এনবিআরের নিচতলায় প্রধান ফটকের পাশেই অবস্থান নিয়েছেন। বন্ধ রয়েছে প্রবেশের প্রধান দুই ফটক। সকাল থেকেই এ পরিস্থিতি চলছে। এ কারণে সংস্থাটি কার্যত অচল হয়ে পড়েছে।

আজ সকাল থেকে সরেজমিনে এ চিত্র দেখা গেছে। কয়েক দিন ধরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলন চলছে। এনবিআর বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, তা বাতিলসহ চার দাবিতে অনড় রয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কর্মকর্তা-কর্মচারীরা। তারা কলমবিরতি থেকে এখন পুরোপুরি কর্মবিরতিতে রয়েছেন।

এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এর পর থেকে এর প্রতিবাদ করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে আজ শনিবার পূর্বঘোষিত কর্মসূচি চলাকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। বিকেলে ঐক্য পরিষদ  ভবনের ভেতরে সংবাদ সম্মেলন করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভবনের সামনে আয়োজনের অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে কর্মবিরতি চালিয়ে ঘোষণা দেয় ঐক্য পরিষদ। পরিষদের দাবি ও কর্মসূচি নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত কমিশনার এদিপ বিল্লাহ, উপ-কর কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী কর কমিশনার মো. ইশতিয়াক হোসেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ১৬০ শিশুর স্কুলে ঝুঁকিপূর্ণ ভবন, বৃষ্টিতে কাদাপথ; নতুন ভবন কবে হবে?

কর্মবিরতিতে কর্মীরা, অচল এনবিআর

আপডেট সময় : ০৭:৫৭:৩৬ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ মে ২০২৫