1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা

করোনার নতুন সাব ভেরিয়েন্ট নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি সতর্কতা জারি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:১২ অপরাহ্ণ, সোমবার, ৯ জুন ২০২৫
  • ১৮৭৮ বার পড়া হয়েছে

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদের স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশে , বিশেষ করে অমিক্রন এলএফ. ৭, এক্সএফজি, জেএন-১ এবং এনবি ১.৮.১ এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

এ অবস্থায় আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে এর সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধে ভারত ও অন্যান্য সংক্রামক দেশ এবং বাংলাদেশ থেকে ভারত এবং অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণকারী নাগরিকদের জন্য দেশের সব স্থল, নৌ, বিমানবন্দরের আইএইচআর ডেস্কে নজরদারি জোরদার করতে হবে। পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় কিছু কার্যক্রম নিতে হবে।

দেশে প্রবেশের পথের জন্য নির্দেশনা

১. দেশের বিভিন্ন স্থল/নৌ/ বিমানবন্দরগুলোতে আইএইচআর (IHR-2005) স্বাস্থ্য ডেস্ক সমূহে সতর্ক থাকা, হেলথ স্ক্রিনিং এবং সার্ভেল্যান্স জোরদার করুন।

২. দেশের পয়েন্টস অব এন্ট্রি সমূহে থার্মাল স্কান্যার/ ডিজিটাল হেন্ড হেল্ড থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করুন।

৩. চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক, গ্লাভস এবং রোগ প্রতিরোধী পোশাক মজুত রাখুন (পিপিই)।

৪. ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনাগুলো প্রচার করুন।

৫. জরুরি প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য আক্রান্ত দেশগুলোতে ভ্রমণ করা থেকে বিরত থাকুন।

সবার জন্য সাধারণ পরামর্শ

১. সাতবার প্রয়োজনমতো সাবান দিয়ে হাত ধোবেন (অন্তত ২৩ সেকেন্ড)।

২. নাক-মুখ ঢাকায় জন্য মাস্ক ব্যবহার করুন।

৩. আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে ৩ ফুট দূরে থাকতে হবে

৪. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না

৫. হাঁচি-কাশির সময় বাহ/ টিস্যু/ কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন।

সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয়

১. অসুস্থ হলে ঘরে থাকুন, মারাত্মক অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।

২. রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন।

৩. প্রয়োজন হলে আইইডিসিআরের হটলাইন নম্বরে যোগাযোগ করুন (০১৪০১-১৯৬২৯৩)

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ্ণুপুরে আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেফতার

করোনার নতুন সাব ভেরিয়েন্ট নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি সতর্কতা জারি

আপডেট সময় : ০৭:০০:১২ অপরাহ্ণ, সোমবার, ৯ জুন ২০২৫