1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ কালিগঞ্জে কাপড়ের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, ২৩ বস্তা মালামাল উদ্ধার কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সভা, নতুন কমিটি গঠন ও চারা বিতরণ কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর, গোয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৫ বছর বয়সে সম্পাদকীয় : সারের ডিলারশিপ ও রাজনৈতিক আধিপত্য: বদলাচ্ছে শুধু ব্যানার, কৃষকের ভাগ্য কি বদলাবে? চাঁচাই বৃক্ষমেলা: অনুমোদনহীন আয়োজন ও ব্যবসায়ীদের লোকসান-দায় কার? কালিগঞ্জের বিষ্ণুপুরে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা কালিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট আউটলেটের স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে গ্রাহক সমাবেশ শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

অভিনব পদ্ধতিতে বাংলাদেশে অনুপ্রবেশ: কালিগঞ্জে ভারতীয় নাগরিক আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:৪২ অপরাহ্ণ, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১৪৩১ বার পড়া হয়েছে

কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি  :

অভিনব পদ্ধতিতে নদীপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে বসন্তপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম বীরেশ্বর দাশগুপ্ত (৪৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার সুরঞ্জন দাশগুপ্তের ছেলে। বুধবার সকালে বিজিবি তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করেছে।

বিজিবির বসন্তপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার এনামুল হক জানান, বীরেশ্বর স্টিলের তৈরি একটি বড় ট্যাংকের ভেতরে বসে লগি ও বৈঠার সাহায্যে ইছামতি ও কালিন্দী নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ট্যাংকের চারপাশে ভাসমান শক্তি বজায় রাখতে ৫ লিটারের পানির বোতল লাগানো ছিল।

রাতের অন্ধকারে প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করার পর ট্যাংক ভাসতে দেখে স্থানীয় লোকজন সন্দেহ করে নৌকা নিয়ে কাছে যায়। ট্যাংকের ভেতরে একজন মানুষ দেখতে পেয়ে তারা তাকে আটক করে বিজিবির হাতে তুলে দেয়।

স্থানীয়দের ধারণা, একই কায়দায় মাদক বা অস্ত্র পাচারকারীরা সীমান্ত নদীপথে বাংলাদেশে প্রবেশ করে থাকতে পারে। আটক ব্যক্তির অসংলগ্ন বক্তব্য তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করেছে।

ঘটনার পর বিজিবি ট্যাংকটি জব্দ করেছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে পিরোজপুর পথকলি স্কুলেও দুঃসাহসিক চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

অভিনব পদ্ধতিতে বাংলাদেশে অনুপ্রবেশ: কালিগঞ্জে ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় : ০৯:৫১:৪২ অপরাহ্ণ, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫