1. tusu0x1@gmail.com : :
  2. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শ.ম মমতাজুর রহমানের ইন্তেকাল কালিগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কালিগঞ্জের রেবতী সরকারের তাজা প্রাণ ঝরে গেল কোলকাতার অগ্নিকাণ্ডে কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু কলকাতায় হোটেলে আগুনে দগ্ধ হয়ে কালিগঞ্জের সাবেক আওয়ামী নেতা আলিমুজ্জামানের মৃত্যু- রেবতী সরকারের ঠিকানা পাওয়া যায়নি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা পৌরসভাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জ ‘খরচ বাড়ে, ভাড়া কমে’-কালিগঞ্জে ডেকোরেটর ব্যবসায় টিকে থাকার লড়াই, ‘ঐক্যবদ্ধ না হলে ডেকোরেটর ব্যবসা টিকিয়ে রাখা কঠিন’-হেদায়েতুল ইসলাম কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপ: আহত ১, অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার

অপপ্রচারের প্রতিবাদে উত্তাল নলতা: মানববন্ধন থেকে কঠোর হুঁশিয়ারি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৩১৩ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জে ইউনিয়ন পরিষদের উন্নয়ন কাজে বাধা ও চেয়ারম্যানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নলতা। মঙ্গলবার (১৩ মে) সকালে উন্নয়ন প্রকল্পে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনসাধারণের চলাচলের রাস্তা দখলের চেষ্টার প্রতিবাদে স্থানীয় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বর্তমান চেয়ারম্যানের জনপ্রিয়তা নষ্ট করতে একটি স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার তীব্র নিন্দা জানান এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তারা বর্তমান পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টির জন্য ৬নং ওয়ার্ডের সদস্য আহম্মদ আলী গাজী (আব্দুল্লা মেম্বর)-এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মানবন্ধন থেকে বক্তারা বলেন আহম্মদ আলী গাজী পরিষদের অনুমোদিত রাস্তা নির্মাণ কাজে পরিকল্পিতভাবে বাধা প্রদান করছে। জনসাধারণের ব্যবহৃত চলাচলের রাস্তা ব্যক্তিগতভাবে দখলের অপচেষ্টা চালাচ্ছে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাবমূর্তি ও জনপ্রিয়তা নষ্ট করার ষড়যন্ত্র করছে। তার অনৈতিক কর্মকান্ডে উন্নয়ন থমকে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে ইউপি সচিব মোঃ শহিদুল ইসলাম, ইউপি প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউপি সদস্য আব্দুল কাদের, ইউপি সদস্য আব্দুল গফুর, ইউপি সদস্য ইব্রাহীম খলিল, সদস্যা খদিজা বেগম প্রমুখ বলেন “একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে সরকারি উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত করছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

মানববন্ধন শেষে এলাকাবাসী ও ইউপি সদস্যরা উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদানের প্রস্তুতি নেন। তারা দাবি করেন, দ্রুত সময়ের মধ্যে আব্দুল্লাহ মেম্বরের কথিত ষড়যন্ত্র বন্ধ করে চলমান উন্নয়ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার পরিবেশ তৈরি করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ।

অপপ্রচারের প্রতিবাদে উত্তাল নলতা: মানববন্ধন থেকে কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৯:৪৫:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ মে ২০২৬