1. tusu0x1@gmail.com : :
  2. ovawp@ova-tools.top : ova_wp :
  3. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শ.ম মমতাজুর রহমানের ইন্তেকাল কালিগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কালিগঞ্জের রেবতী সরকারের তাজা প্রাণ ঝরে গেল কোলকাতার অগ্নিকাণ্ডে কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু কলকাতায় হোটেলে আগুনে দগ্ধ হয়ে কালিগঞ্জের সাবেক আওয়ামী নেতা আলিমুজ্জামানের মৃত্যু- রেবতী সরকারের ঠিকানা পাওয়া যায়নি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা পৌরসভাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জ ‘খরচ বাড়ে, ভাড়া কমে’-কালিগঞ্জে ডেকোরেটর ব্যবসায় টিকে থাকার লড়াই, ‘ঐক্যবদ্ধ না হলে ডেকোরেটর ব্যবসা টিকিয়ে রাখা কঠিন’-হেদায়েতুল ইসলাম কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপ: আহত ১, অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার

সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩২:৪৪ অপরাহ্ণ, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১০১২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় সকল সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতারের কাছে সাতক্ষীরা-২ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
একই সময়ে সাতক্ষীরা–৩ আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা–৪ আসনে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তাদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সাতক্ষীরা-১ আসনের প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন জেলা জামাতের নেতারা।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সংশোধিত নির্বাচনি তফশিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ।

সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

আপডেট সময় : ০৮:৩২:৪৪ অপরাহ্ণ, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫