1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা সদর উপজেলার মোবাশশির হোসাইন কামিল পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন কালিগঞ্জে পানি নামে ‘লুটপাটের চিত্র’ কাগজে-কলমে প্রকল্প ‘সফল’, বাস্তবে মরিচা ধরা জঞ্জাল পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব সাতক্ষীরা-ভেটখালি মহাসড়ক উন্নয়ন: অহেতুক উচ্ছেদ আতঙ্কে কুলিয়া বাজারের ব্যবসায়ীরা ও এলাকাবাসী কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন টানা ৬টি বিশ্বকাপে গোল করার অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিদ্যুৎ বিভ্রাটে স্থবির কালিগঞ্জ: কোটি টাকার ক্ষতির দায় কার? চার দশকে ইনকিলাব: কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৪০তম বর্ষপূর্তি উদযাপন

শ্রীরামপুরে ইট সোলিং রাস্তায় ব্যাপক অনিয়ম : ঠিকাদারের বিরুদ্ধে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

সরকারি অর্থায়নে গ্রামীণ রাস্তা উন্নয়ন কাজের নামে চলছে চরম নয়ছয় আর অনিয়মের মহোৎসব। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ০২নং বিষ্ণুপুর ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামে একটি ইট সোলিং রাস্তা নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে উঠেছে ব্যাপক দুর্নীতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। এলাকাবাসীর তীব্র আপত্তি ও মৌখিক বাধা উপেক্ষা করে গায়ের জোরে নিম্নমানের কাজ চালিয়ে যাওয়ার প্রেক্ষিতে আজ (০২ জুন, ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।

লিখিত অভিযোগের অনুলিপিটি উপজেলা প্রকৌশলীকে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

অভিযোগ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলা উন্নয়ন সহায়তা তহবিলের সরকারি অর্থায়নে শ্রীরামপুর গ্রামের জনৈক মহাদেব মাস্টারের বাড়ি হতে অনন্ত কর্মকারের পুকুর পাড় পর্যন্ত ইট সোলিং রাস্তা নির্মাণের কাজ চলছে। প্রকল্পটির ঠিকাদারি (কন্ট্রাক্টর) দায়িত্বে রয়েছেন মোঃ রানা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি শিডিউল বা নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাস্তা নির্মাণে একেবারেই ৩ নম্বর ও নিম্নমানের ভাঙাচোরা ইট এবং গুণগত মানহীন বালি ব্যবহার করা হচ্ছে। ঠিকাদারের এমন হরিলুট ও মনগড়া কর্মকাণ্ডে ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

শ্রীরামপুর গ্রামের বিক্ষুব্ধ বাসিন্দারা রাস্তার পাশে স্তূপ করে রাখা নিম্নমানের ও দুই নম্বরি ইট হাতে নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। লিখিত অভিযোগকারী শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মোঃ আকবার হোসেন (পিতা: মোঃ মন্তেজ আলী) জানান, “ঠিকাদার যেভাবে ২ নম্বর ও ৩ নম্বর গ্রেডের নিম্নমানের ইট ও বালু দিয়ে রাস্তা পাকা করছেন, তাতে এই রাস্তা কয়েক মাসও টিকবে না। আমরা এলাকাবাসী দলবদ্ধভাবে ঠিকাদার রানা দাসকে এই জঘন্য কাজ বন্ধ করতে এবং ভালো সামগ্রী ব্যবহার করতে মৌখিকভাবে অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি আমাদের কোনো কথাই তোয়াক্কা করেননি। উল্টো ক্ষমতার দাপট দেখিয়ে নিম্নমানের কাজ অব্যাহত রেখেছেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমাদানকৃত অভিযোগপত্রে দেখা যায়, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বিষয়টি আমলে নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে ‘উপজেলা প্রকৌশলী, কালিগঞ্জ’-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত নির্দেশ দিয়েছেন।

এলাকাবাসীর জোর দাবি, সরকারি অর্থের অপচয় রোধে এবং টেকসই রাস্তা নির্মাণ নিশ্চিত করতে যেন কোনো প্রকার আপস না করা হয়। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে সিডিউল অনুযায়ী মানসম্মত কাজ সম্পন্ন করা এবং এই দুর্নীতির সাথে জড়িত ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সদর উপজেলার মোবাশশির হোসাইন কামিল পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন

শ্রীরামপুরে ইট সোলিং রাস্তায় ব্যাপক অনিয়ম : ঠিকাদারের বিরুদ্ধে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ

আপডেট সময় : ০৫:৩৩:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ জুন ২০২৬