1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জের চাম্পাফুলে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন – পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অভিযোগ রতনপুরে ৪ কিলোমিটার পাকা রাস্তার উদ্বোধন: দীর্ঘদিনের স্বপ্নপূরণে আনন্দিত এলাকাবাসী কালিগঞ্জে জলবায়ু-সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে ভুয়া ডাক্তারের চিকিৎসায় যুবকের কিডনি বিকল : ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের জেল কালিগঞ্জে ১৯ বিঘা মৎস্য ঘের জবরদখলের হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা 🔴 লাইভ আপডেট: ইরান-আমেরিকা চুক্তি চূড়ান্ত পর্যায়ে, তবে দুই পক্ষের দাবিতে ভিন্নতা কালিগঞ্জে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালিগঞ্জে হাতেনাতে গাঁজা বিক্রেতা আটক কালিগঞ্জে ভূমি অফিসের ‘তদন্ত বাণিজ্য’ ও জালিয়াতির অভিযোগ, ২০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় প্রতিবেদন পরিবর্তনের দাবি ভুক্তভোগীর! কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি পদে আবারও শেখ সাইফুল বারী সফু

রোববার থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন বসবে মৌতলা পশুর হাট!

মোঃ ইশারাত আলী :

পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) উপলক্ষে দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী পশুর হাট সাতক্ষীরার কালিগঞ্জের ‘মৌতলা গরু-ছাগলের হাট’ পরিচ্ছন্ন ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। গত শুক্রবার (২২ মে) আনুষ্ঠানিকভাবে এই হাটের কোরবানির পশুর বিশেষ হাট শুরু হয়।

হাট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার (২৩ মে) একদিনের বিরতি শেষে আগামীকাল রোববার (২৪ মে) থেকে শুরু করে পবিত্র ঈদুল আজহার আগের দিন পর্যন্ত বিরতিহীনভাবে নিয়মিত (প্রতিদিন) এই হাটে কোরবানিযোগ্য গরু ও ছাগল বেচা-কেনা চলবে।

পবিত্র কোরবানি উপলক্ষে দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা ও বিক্রেতাদের (বেপারি) সর্বোচ্চ নিরাপত্তা, থাকা-খাওয়া ও নির্বিঘ্নে পশু কেনাবেচার জন্য হাটে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো হাট প্রাঙ্গণের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মুনসী কামরুজ্জামান টুটুল

হাট কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন কাজী আবু ছাঈদ সোহেল। তিনি জানান, ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে জাল টাকা শনাক্তকরণ মেশিন, পর্যাপ্ত নিরাপত্তা কর্মী, পশুর সুচিকিৎসায় ভেটেরিনারি মেডিকেল টিম এবং দূরপাল্লার বেপারিদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

মৌতলা হাট কমিটির পক্ষ থেকে উপজেলার সর্বস্তরের জনগণ, পশুপালনকারী খামারি ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারদের আগামীকাল রোববার থেকে প্রতিদিন হাটে এসে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জের চাম্পাফুলে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন – পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অভিযোগ

রোববার থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন বসবে মৌতলা পশুর হাট!

আপডেট সময় : ০৬:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬