1. tusu0x1@gmail.com : :
  2. ovawp@ova-tools.top : ova_wp :
  3. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শ.ম মমতাজুর রহমানের ইন্তেকাল কালিগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কালিগঞ্জের রেবতী সরকারের তাজা প্রাণ ঝরে গেল কোলকাতার অগ্নিকাণ্ডে কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু কলকাতায় হোটেলে আগুনে দগ্ধ হয়ে কালিগঞ্জের সাবেক আওয়ামী নেতা আলিমুজ্জামানের মৃত্যু- রেবতী সরকারের ঠিকানা পাওয়া যায়নি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা পৌরসভাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জ ‘খরচ বাড়ে, ভাড়া কমে’-কালিগঞ্জে ডেকোরেটর ব্যবসায় টিকে থাকার লড়াই, ‘ঐক্যবদ্ধ না হলে ডেকোরেটর ব্যবসা টিকিয়ে রাখা কঠিন’-হেদায়েতুল ইসলাম কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপ: আহত ১, অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার

রাষ্ট্রপতির পদত্যাগ: স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দিলেন মো. সাহাবুদ্দিন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ২৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকারের কাছে তিনি তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দেন। এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনা ঘটলো।

বঙ্গভবন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে ও আন্তর্জাতিক গণমাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা চলছিল। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং শারীরিক অসুস্থতার বিষয়টিকে সামনে এনে তিনি তার পাঁচ বছরের মেয়াদের মাঝপথেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।

পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং অটোনমিক নিউরোপ্যাথি-র মতো শারীরিক জটিলতার কারণে তার পক্ষে রাষ্ট্রীয় দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব হচ্ছে না। দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী এই পদত্যাগপত্র জমা দেন।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনার কথা শোনার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন।

বাংলাদেশের সংবিধানের ৫৪ ও ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পিকার অস্থায়ী বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার এই পদত্যাগের ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক সাংবিধানিক প্রক্রিয়া শুরু হলো।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ।

রাষ্ট্রপতির পদত্যাগ: স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দিলেন মো. সাহাবুদ্দিন

আপডেট সময় : ০৫:৩৩:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬