1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’ কালিগঞ্জে সাংবাদিকের প্রতিষ্ঠানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ৭ লাখ টাকার ক্ষতি; প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শ্যামনগরে কদবেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কালিগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু ধলবাড়িয়ায় গাজী পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ফের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শওকাত হোসেন কালিগঞ্জে জুয়েলার্সের শাটার-লকার ভেঙে চুরি, স্বর্ণ-রুপা ও নগদ টাকা খোয়া

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপ: আহত ১, অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:৫৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ৩৫২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল বা বোমা নিক্ষেপ করে। বিকট শব্দে দুটি বোমার বিস্ফোরণ ঘটলে আশপাশের এলাকা থমথমে হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু এবং ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রমজান আলী। নেতারা জানান, গভীর রাতে বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।
ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি তাৎক্ষণিক এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন।
এদিকে খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার ও এসআই মতিনের নেতৃত্বে পুলিশের একটি টিম এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বিএনপি নেতারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, রাজনৈতিক কার্যালয়ে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সহিংসতার পথ পরিহার করে এলাকাটিতে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা।
এ বিষয়ে কালিগঞ্জ থানা পুলিশ জানায়, অবিস্ফোরিত ককটেল দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিস্ফোরণের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপ: আহত ১, অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার

আপডেট সময় : ০৮:০৩:৫৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬