1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরার কালিগঞ্জে বিষ্ণুপুর ইউনিয়নে জনসেবায় এক অতন্দ্র প্রহরীর নাম: মোঃ মারুফ বিল্লাহ সাধারণ পুলে বৃত্তি পেল গুনজা দত্ত, আরিজপুরে বইছে আনন্দের হাওয়া কালিগঞ্জে মন্দিরের দেয়ালে বাঁশ লাগাকে কেন্দ্র করে বাদানুবাদ ও থানায় অভিযোগ উদ্বোধকের অপেক্ষার অবসান, চাঁচাইয়ে শুরু হলো বৃক্ষমেলা ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন কালিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসি সভা অনুষ্ঠিত অর্জুন-দেব মুখোমুখি, লাবনীর ‘ডিভোর্স’, ৮ দিনের মাথায় সাতপাকে নতুন বর কালিগঞ্জে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকদের আস্থা বাড়াচ্ছে ‘দৌড়’

কলকাতায় হোটেলে আগুনে দগ্ধ হয়ে কালিগঞ্জের সাবেক আওয়ামী নেতা আলিমুজ্জামানের মৃত্যু- রেবতী সরকারের ঠিকানা পাওয়া যায়নি

  • মোঃ ইশারাত আলী
  • আপডেট সময় : ১২:৫২:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
  • ৩৪৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের বাসিন্দা, তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো. আলিমুজ্জামান (সাজু) ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (১৯ আগস্ট) বিষয়টি জানাজানি হলে কালিগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
নিহত আলিমুজ্জামান সাজু তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের ঐতিহ্যবাহী সরদার বাড়ি পরিবারের সদস্য। তিনি দীর্ঘদিন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। একই সঙ্গে তিনি সাবেক ছাত্রনেতা ও যুবনেতা হিসেবে স্থানীয়ভাবে পরিচিত ছিলেন। এছাড়া তিনি কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিষয়টি কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুল ইসলাম তার ফেসবুক পেজে নিশ্চিত করেছেন।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, কলকাতায় অবস্থানকালে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি গুরুতরভাবে দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে অগ্নিকাণ্ডের বিস্তারিত কারণ, দুর্ঘটনার সময় ও তার মরদেহ দেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পরিবারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আলিমুজ্জামান সাজুর মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এদিকে, এই ঘটনার সাথে আলোচনায় আসা রেবতী সরকারের বাড়ির ঠিকানা কালিগঞ্জের কোন এলাকায় অবস্থিত, তা এখন পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে প্রতিবেদনটি আবারও আপডেট করা হবে।
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার কালিগঞ্জে বিষ্ণুপুর ইউনিয়নে জনসেবায় এক অতন্দ্র প্রহরীর নাম: মোঃ মারুফ বিল্লাহ

কলকাতায় হোটেলে আগুনে দগ্ধ হয়ে কালিগঞ্জের সাবেক আওয়ামী নেতা আলিমুজ্জামানের মৃত্যু- রেবতী সরকারের ঠিকানা পাওয়া যায়নি

আপডেট সময় : ১২:৫২:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬