1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
পর্ব-০১: কালিগঞ্জে সঞ্জীব হত্যা : সুরতহালে মিলল একাধিক আঘাতের চিহ্ন কালিগঞ্জের দক্ষিণশ্রীপুর ইউনিয়ন টিসিবি ডিলার পয়েন্টে সোমবার (২৭ জুলাই ২০২৬) টিসিবির পণ্য বিক্রি করা হবে কালিগঞ্জের ভাড়াশিমলায় পরিকল্পিত চক্রান্ত: সরকারি কলোনি উচ্ছেদের বর্বরোচিত পায়তারায় দিশেহারা অসহায় পরিবারগুলো সম্পাদকীয়: রাজনীতির অন্ধ আবেগ, হঠকারী সিদ্ধান্ত ও পরিণতি ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপির ভাইরাল পোস্ট: ‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে’ কালিগঞ্জে রাতভর বৃষ্টিতে শ্রাবণের জলাবদ্ধতা: ডুবছে ফসল, ভেসে যাচ্ছে মাছের ঘের, দ্বিগুণ সবজির দাম রাষ্ট্রপতির পদত্যাগ: স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দিলেন মো. সাহাবুদ্দিন কালিগঞ্জের ঈদগাহ মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপনের জোরালো দাবি কালিগঞ্জে মিটারের তার টান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কালিগঞ্জে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

রতনপুরে ৪ কিলোমিটার পাকা রাস্তার উদ্বোধন: দীর্ঘদিনের স্বপ্নপূরণে আনন্দিত এলাকাবাসী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

রতনপুর (কালিগঞ্জ) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের উন্নয়নের অগ্রযাত্রায় যুক্ত হলো আরও একটি মাইলফলক। দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি লাঘব করে এলাকার মানুষের স্বপ্নপূরণে ৪ কিলোমিটার দীর্ঘ কার্পেটিং (পিচ ঢালাই) রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকালে রতনপুর ১১ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলীম আল রাজী (টোকন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

প্রকল্পের আওতায় ৫ নম্বর ওয়ার্ডের কাটুনিয়া রাজবাড়ী কলেজ থেকে চুনাখালী প্রাইমারি স্কুলের পাশ দিয়ে জিয়াদ গাজীর বাড়ি এবং আবেদার মেম্বারের বাড়ি পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা কার্পেটিং করা হচ্ছে। উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের যাতায়াত সংকট নিরসনে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান আলীম আল রাজী (টোকন) বলেন, “রতনপুর ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। রাস্তাটি নির্মাণের মাধ্যমে অত্র এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। জনগণের সেবা ও উন্নয়নে আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী দপ্তরের প্রতিনিধি, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণ।

এলাকার সাধারণ মানুষ চেয়ারম্যানের এই জনবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “দীর্ঘদিন ধরে এই রাস্তায় চলাচল করতে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। চেয়ারম্যান সাহেবের এই উদ্যোগ আমাদের এলাকার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করল।”

উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রেখে রতনপুর ইউনিয়নকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্ব-০১: কালিগঞ্জে সঞ্জীব হত্যা : সুরতহালে মিলল একাধিক আঘাতের চিহ্ন

রতনপুরে ৪ কিলোমিটার পাকা রাস্তার উদ্বোধন: দীর্ঘদিনের স্বপ্নপূরণে আনন্দিত এলাকাবাসী

আপডেট সময় : ০৯:১৬:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬