1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জ ধলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজী মিজানুর রহমান মনোনীত কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাজান সরদারকে পরিকল্পিতভাবে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ: বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা চলল বুলডোজার বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে বিস্ফোরণ, উপসাগরীয় দেশগুলোতে ইরানের পাল্টা হামলা কালিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা ও ক্রেতা আটক, ইউপি চেয়ারম্যানের তৎপরতায় পুলিশে সোপর্দ কালিগঞ্জের ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি লুৎফর, সহ-সভাপতি লিটন কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক জমি দখলে ‘ভেকু বাহিনীর’ তাণ্ডব: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা কালিগঞ্জে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা কালিগঞ্জে প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল উপহার কালিগঞ্জের নলতা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে

বিষ্ণুপুর ইউনিয়নবাসীর সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ শেখ সিরাজুল ইসলাম: আজ শুক্রবার হোগলা মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময় করবেন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:৩২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

আসন্ন ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা জানান দিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন জনপ্রিয় সমাজসেবক শেখ সিরাজুল ইসলাম। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে তিনি নিয়মিত ইউনিয়নজুড়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এই ধারাবাহিকতায়, আজ শুক্রবার তিনি বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন। নামাজের আগে ও পরে তিনি স্থানীয় মুসল্লিদের সাথে কুশল বিনিময় করবেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে তাদের মতামত শুনবেন।

এ বিষয়ে শেখ সিরাজুল ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিষ্ণুপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের সেবা করার চেষ্টা করছি। ইউনিয়নের প্রতিটি মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থাকাই আমার মূল লক্ষ্য। আমি ইতোমধ্যে আমার নির্বাচনী ইশতেহার তৈরির কাজ প্রায় চূড়ান্ত করেছি, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং মাদকমুক্ত সমাজ গড়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে আমি একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ উপহার দিতে বদ্ধপরিকর। আমি আজ হোগলা এলাকাবাসীর সাথে একসাথে নামাজ পড়বো এবং সবার দোয়া ও সহযোগিতা চাইবো।”

উল্লেখ্য যে, গত কয়েক দিন ধরেই তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন এবং মানুষের দুর্ভোগ ও সমস্যাগুলো সরাসরি শুনছেন। তার এই নিরলস কর্মকাণ্ড স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া জাগিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি প্রেরক, শেখ সিরাজুল ইসলামের নির্বাচনী প্রচার সেল।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জ ধলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজী মিজানুর রহমান মনোনীত

বিষ্ণুপুর ইউনিয়নবাসীর সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ শেখ সিরাজুল ইসলাম: আজ শুক্রবার হোগলা মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময় করবেন

আপডেট সময় : ০৭:৪২:৩২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৬ জুন ২০২৬