1. tusu0x1@gmail.com : :
  2. ovawp@ova-tools.top : ova_wp :
  3. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শ.ম মমতাজুর রহমানের ইন্তেকাল কালিগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কালিগঞ্জের রেবতী সরকারের তাজা প্রাণ ঝরে গেল কোলকাতার অগ্নিকাণ্ডে কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু কলকাতায় হোটেলে আগুনে দগ্ধ হয়ে কালিগঞ্জের সাবেক আওয়ামী নেতা আলিমুজ্জামানের মৃত্যু- রেবতী সরকারের ঠিকানা পাওয়া যায়নি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা পৌরসভাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জ ‘খরচ বাড়ে, ভাড়া কমে’-কালিগঞ্জে ডেকোরেটর ব্যবসায় টিকে থাকার লড়াই, ‘ঐক্যবদ্ধ না হলে ডেকোরেটর ব্যবসা টিকিয়ে রাখা কঠিন’-হেদায়েতুল ইসলাম কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপ: আহত ১, অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার

বিশ্বকাপ ফুটবলের ‘তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলার আগ্রহ নেই ইংল্যান্ড-ফ্রান্সের’

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে
ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের সমালোচনা করে বলেছেন, তার দলের খেলোয়াড়দের মতো ফ্রান্সের ফুটবলারদেরও এই ম্যাচ খেলার কোনো ইচ্ছা নেই। নাটকীয় সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় ইংল্যান্ডের। ফলে মিয়ামিতে তাদের সামনে এখন অনাকাঙ্ক্ষিত আরেকটি ম্যাচ খেলার বাধ্যবাধকতা রয়েছে।

বুধবার আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হবে ইংল্যান্ডকে। অন্যদিকে ফ্রান্স ২-০ ব্যবধানে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে।

পরাজয়ের পর সাংবাদিকদের টুখেল বলেন, ‘আমাদের কিংবা ফ্রান্সের কোনো দলের খেলোয়াড়রাই এই ম্যাচ খেলতে চায় না। তারা সবাই ফাইনাল খেলতে চেয়েছিল। সেই লক্ষ্য অর্জনে আমরা সর্বস্ব উজাড় করে দিয়েছি। সবাই বিশ্বকাপ জিততেই খেলতে নামে, কিন্তু বাস্তবতা অন্যকিছু। ফ্রান্সের তুলনায় আমরা এক দিন কম বিশ্রাম পেয়েছি, তবু আমরা পেশাদারিত্বের সঙ্গে ম্যাচটি খেলব।’

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সমালোচনার মুখে পড়লেও টুখেল জোর দিয়ে বলেছেন, শেষ চারে ওঠাই ইংল্যান্ডের জন্য একটি বড় সাফল্য। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ জয়ের অপেক্ষা এখনও শেষ না হলেও চেলসির সাবেক এই কোচ মনে করিয়ে দেন, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এই বিশ্বকাপে অনেক ঐতিহ্যবাহী শক্তিশালী দলই তাদের মতো এতদূর যেতে পারেনি।

পুরো টুর্নামেন্ট মূল্যায়ন করতে গিয়ে টুখেল বলেন, ‘আরেকটি বিশ্বকাপে অংশ নিতে আমাদের চার বছর অপেক্ষা করতে হবে। সেমিফাইনালে ওঠাটাই একটি অর্জন। অনেক শক্তিশালী দলই সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে। এটি অবশ্যই একটি সাফল্য, কিন্তু এই মুহূর্তে কেউই সেটা শুনতে চায় না-আমিও না। কারণ নিজেদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি।’

আর্জেন্টিনার বিপক্ষে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যাওয়ার পর পাঁচ ডিফেন্ডারের রক্ষণে ফিরে যাওয়ার সিদ্ধান্তের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন টুখেল। ওয়েন রুনিসহ অনেকেই মনে করেন, রক্ষণাত্মক এই কৌশলই আর্জেন্টিনাকে ম্যাচে ফিরে আসার সুযোগ করে দেয়। তবে নিজের সিদ্ধান্ত এবং ইংল্যান্ড ফুটবল সংস্থায় ভবিষ্যৎ নিয়ে টুখেল অনড় অবস্থানে রয়েছেন।

কৌশলগত সেই সিদ্ধান্ত নিয়ে টুখেল বলেন, ‘এই মুহূর্তে আমার কোনো আক্ষেপ নেই। দল সবটাই দিয়েছে এবং আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম। ১-০ ব্যবধানে এগিয়ে থাকারই কথা ছিল আমাদের। পরিস্থিতি বিবেচনায় এটি সম্ভবত আমাদের অন্যতম সেরা, হয়তো সবচেয়ে ভালো ম্যাচ ছিল। দল দুর্দান্ত খেলেছে, কিন্তু শেষ পর্যন্ত ফল নিজেদের পক্ষে আনতে পারিনি।’

পাশাপাশি টুখেল স্পষ্ট করে দেন, পদত্যাগের কোনো ইচ্ছা তার নেই। তার লক্ষ্য এখন ২০২৮ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ।

বিশ্বকাপ ফুটবলের ‘তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলার আগ্রহ নেই ইংল্যান্ড-ফ্রান্সের’

আপডেট সময় : ১২:৩৩:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬