1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
নাজিমগঞ্জ বাজারকে আধুনিক ও ব্যবসাবান্ধব করতে চান সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ আমিনুর রহমান মুন্না কালিগঞ্জে বিদ্যুৎ সংকটে পানির ফিল্টারে উপচে পড়া ভিড়, চাহিদামতো পানি সরবরাহ বন্ধ কালিগঞ্জে সর্বোকালের সেরা লোডশেডিং ও লো-ভোল্টেজ ডিজিএম-এর অপসারণ চেয়ে মানববন্ধন কালিগঞ্জে যথাযোগ্য মর্যদায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উদযাপিত মেজর জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় ফ্রি মেডিকেল ক্যাম্প পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মহিলা মেম্বার পদপ্রার্থী দিলরুবা পারভীন (ডলি) কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ১০০ জন প্রতিবন্ধীর মাঝে কোরবানী মাংস বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্টার নিউজের সাব-এডিটর গাজী কাইয়ুমের ঈদ শুভেচ্ছা ত্যাগের মহিমায় খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটানোর আহ্বান ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী শেখ গোলাম মোস্তফা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক শ্রমজীবী মানুষের জীবন : ঈদ শুভেচ্ছা বার্তায় কাজী ইউসুফ কবির

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কালিগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন উচ্চশব্দে মাইকিং

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৩৭২ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

সারাদেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জেও চলছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়া নিশ্চিত করতে এবং শব্দদূষণ রোধে পরীক্ষা চলাকালীন উচ্চশব্দে লাউড স্পিকার বা মাইকিং ব্যবহারের ওপর সরকারি কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তবে কালিগঞ্জে সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দাপটের সাথে মাইকিং চালিয়ে যাচ্ছে স্থানীয় বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান।

মঙ্গলবার সকালে পরীক্ষা চলাকালীন কালিগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশের এলাকায় উচ্চশব্দে লাউড স্পিকার বাজিয়ে প্রচার-প্রচারণা চালাতে দেখা যায়। বিশেষ করে স্থানীয় কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, 4G সিম, পো‌ল্ট্রি মুরগী এবং মৌসুমি পণ্যের প্রচারণায় ব্যবহৃত মাইকের আওয়াজে অতিষ্ঠ হয়ে পড়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ কয়েকজন অভিভাবক হারুন অর রশিদ ক্ষোভ প্রকাশ করে বলেন:
“সরকার বলছে পরীক্ষার সময় মাইক বাজানো নিষেধ, কিন্তু এখানে নিয়ম মানার কোনো বালাই নেই। মাইকের উচ্চশব্দে হলের ভেতরে সন্তানদের মনোযোগ নষ্ট হচ্ছে। প্রশাসনের উচিত এখনই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

নিয়ম অনুযায়ী, জনস্বার্থে এবং পরীক্ষার্থীদের মানসিক একাগ্রতা বজায় রাখতে পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট ব্যাসার্ধের মধ্যে এবং পরীক্ষা চলাকালীন সময়ে কোনো প্রকার উচ্চশব্দ বা মাইকিং করা দণ্ডনীয় অপরাধ। স্থানীয়রা অভিযোগ করছেন, প্রশাসনের নজরদারির অভাবে কিছু অসাধু ব্যবসায়ী ও প্রতিষ্ঠান জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে এই শব্দদূষণ চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, পরীক্ষা চলাকালীন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালিগঞ্জের সচেতন নাগরিক সমাজ আশা করছে, পরীক্ষার্থীদের সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে প্রশাসন দ্রুত কঠোর পদক্ষেপ নেবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাজিমগঞ্জ বাজারকে আধুনিক ও ব্যবসাবান্ধব করতে চান সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ আমিনুর রহমান মুন্না

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কালিগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন উচ্চশব্দে মাইকিং

আপডেট সময় : ০৯:৩০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬