1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন কালিগঞ্জের আব্দুল হালিম বিশ্বকাপের জ্বরে কাঁপছে গোবিন্দপুর : কালিগঞ্জে মোড়ে মোড়ে ফুটবল প্রেমীদের উৎসবের জোয়ার স্মৃতির পটে চিত্রনায়িকা দিতি: এক সোনালী অধ্যায়ের মায়াবী প্রতিচ্ছবি বিদেশ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ ফিলিপাইনে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: উপকূলীয় এলাকায় বড় ধরনের ভূ-তাত্ত্বিক পরিবর্তন সম্পাদকীয় : সাংবাদিকতার সংকট ও নিরপেক্ষতার দায়বদ্ধতা কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের মাদকাটি বিলে আগামীকাল শনিবার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা বিষ্ণুপুর ইউনিয়নবাসীর সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ শেখ সিরাজুল ইসলাম: আজ শুক্রবার হোগলা মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময় করবেন ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে দাঁড়িয়েছে রফিকুল চৌধুরী: এক নিঃস্বার্থ মহীরুহের পদতলে আমার গর্বের পৃথিবী

দেবহাটায় ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:৫০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় যুবকদের সাহসিকতায় ভেস্তে গেছে এক বিশাল মাদক চোরাচালানের চেষ্টা। উপজেলার হাদিপুর এলাকায় রশিদের ইটভাটা সংলগ্ন স্থান থেকে ২৩৪ বোতল

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে হাদিপুর রশিদের ইটভাটার পেছন দিয়ে ৬/৭ জন মাদক কারবারি মাথায় বস্তা নিয়ে মেইন রাস্তার দিকে যাচ্ছিল। এ সময় ওহিদুজ্জামান নামে এক স্থানীয় যুবক রাস্তার পাশে বসে ছিলেন। গভীর রাতে সন্দেহজনকভাবে বস্তা নিয়ে যেতে দেখে ওহিদুজ্জামান তাদের পরিচয় জিজ্ঞেস করেন। এতে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে দ্রুত হাঁটা শুরু করে এবং তাকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে মারার চেষ্টা করে।

বিপদ বুঝে ওহিদুজ্জামান তাৎক্ষণিক তার বন্ধুদের ফোন করে ঘটনাস্থলে ডাকেন। যুবকদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের মাথায় থাকা দুটি বস্তা ফেলে অন্ধকারের মধ্যে পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোঃ ইব্রাহিম জানান, ওহিদুজ্জামানের ফোন পেয়ে তারা যখন মেইন রাস্তার দিকে আসছিলেন, তখন সেখানে দাঁড়িয়ে থাকা একটি সন্দেহভাজন সাদা প্রাইভেট কার তাদের নজরে আসে। যুবকরা গাড়ির দিকে এগিয়ে যেতেই চালক গাড়িটি চালু করে। যুবকদের হাঁকাহাঁকির মুখে পড়ে ধরা পড়ার ভয়ে প্রাইভেট কারটি অত্যন্ত দ্রুত গতিতে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, বস্তাভর্তি মাদকগুলো ওই প্রাইভেট কারেই তোলার পরিকল্পনা ছিল।

বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য আসমতুল্লাহ গাজী বলেন, “স্থানীয় যুবকদের মাধ্যমে খবর পেয়ে আমি সাথে সাথে দেবহাটা থানা পুলিশকে বিষয়টি জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আমরা তাদের সহযোগিতায় পরিত্যক্ত দুটি বস্তা তল্লাশি করি। বস্তা দুটি থেকে গণনা করে মোট ২৩৪ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।”

দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) নকীব ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, “স্থানীয় মেম্বারের ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং পরিত্যক্ত অবস্থায় ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসি। এই মাদক চোরাচালানের সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। উদ্ধারকৃত মাদক নিয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন কালিগঞ্জের আব্দুল হালিম

দেবহাটায় ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার

আপডেট সময় : ০৭:১৩:৫০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬