1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা সদর উপজেলার মোবাশশির হোসাইন কামিল পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন কালিগঞ্জে পানি নামে ‘লুটপাটের চিত্র’ কাগজে-কলমে প্রকল্প ‘সফল’, বাস্তবে মরিচা ধরা জঞ্জাল পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব সাতক্ষীরা-ভেটখালি মহাসড়ক উন্নয়ন: অহেতুক উচ্ছেদ আতঙ্কে কুলিয়া বাজারের ব্যবসায়ীরা ও এলাকাবাসী কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন টানা ৬টি বিশ্বকাপে গোল করার অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিদ্যুৎ বিভ্রাটে স্থবির কালিগঞ্জ: কোটি টাকার ক্ষতির দায় কার? চার দশকে ইনকিলাব: কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৪০তম বর্ষপূর্তি উদযাপন

দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান-মুহাদ্দিস রবিউল বাশার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:২৯ অপরাহ্ণ, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
  • ৫৮৬ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, হিন্দু সমাবেশ ও নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেছেন।

সকালে তিনি মৌতলা বাসস্ট্যান্ড ও রায়পুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি ভোটারদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

বিকেলে চাম্পাফুল ইউনিয়নের শ্মশানঘাটায় হিন্দু সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে চাম্পাফুল ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহাদ্দিস রবিউল বাশার। বক্তব্যে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সবাইকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, অতীতে জামায়াতে ইসলামী সরকারের দুটি মন্ত্রণালয় পরিচালনা করলেও কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। সংসদে যাওয়ার সুযোগ পেলে সাতক্ষীরাকে বৈষম্যমুক্ত করে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে।

সন্ধ্যায় নলতা ইউনিয়নের কাশিবাটি টাইগার ক্লাব সংলগ্ন বাজারে গণসংযোগ করেন তিনি। পরে ইছাপুরে অনুষ্ঠিত হিন্দু সমাবেশেও অংশগ্রহণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি জুবায়ের হোসেন ও সেক্রেটারি নাজমুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফসহ স্থানীয় নেতৃবৃন্দ। জনসভা ও গণসংযোগে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সদর উপজেলার মোবাশশির হোসাইন কামিল পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন

দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান-মুহাদ্দিস রবিউল বাশার

আপডেট সময় : ০৮:৪৯:২৯ অপরাহ্ণ, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬