1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়বিদের সেরা পুরস্কার অর্জনকারী জাকির হোসেনকে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিলেন কালিগঞ্জের ইউএনও মিলন সাহা কালিগঞ্জর রতনপুর ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার সহ আটক ৭, উদ্ধার মাদক সেবনের সরঞ্জাম আন্তর্জাতিক জলবায়ু সাংবাদিকতায় ফেলোশিপ পাওয়ায় আহসান রাজীবকে অভিনন্দন শ্যামনগরের কৈখালী ইউনিয়নে অবৈধভাবে পাচারের সময় বিএডিসির ৫৭ বস্তা সার জব্দ কালিগঞ্জের গৌরব জাকির হোসেন: নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে ‘দ্রুততম মানব’ পর্ব-০১: কালিগঞ্জে সঞ্জীব হত্যা : সুরতহালে মিলল একাধিক আঘাতের চিহ্ন কালিগঞ্জের দক্ষিণশ্রীপুর ইউনিয়ন টিসিবি ডিলার পয়েন্টে সোমবার (২৭ জুলাই ২০২৬) টিসিবির পণ্য বিক্রি করা হবে কালিগঞ্জের ভাড়াশিমলায় পরিকল্পিত চক্রান্ত: সরকারি কলোনি উচ্ছেদের বর্বরোচিত পায়তারায় দিশেহারা অসহায় পরিবারগুলো

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি পদে আবারও শেখ সাইফুল বারী সফু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:৫১ অপরাহ্ণ, বুধবার, ১০ জুন ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে পুনঃ মনোনীত হয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক শেখ সাইফুল বারী সফু।

বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে নবনিযুক্ত সভাপতি শেখ সাইফুল বারী সফু শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাংবাদিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধকরণ এবং একটি যুগোপযোগী শিক্ষা পরিবেশ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবনিযুক্ত সভাপতি শেখ সাইফুল বারী সফু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিক ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের কেন্দ্র নয়, বরং একটি জাতি গঠনের কারখানা। কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়কে জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে আমি কাজ করতে চাই। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ নবনিযুক্ত সভাপতিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে। শিক্ষাবান্ধব ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা বিদ্যালয়ের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি পদে আবারও শেখ সাইফুল বারী সফু

আপডেট সময় : ০১:২৯:৫১ অপরাহ্ণ, বুধবার, ১০ জুন ২০২৬