1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জের চাম্পাফুলে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন – পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অভিযোগ রতনপুরে ৪ কিলোমিটার পাকা রাস্তার উদ্বোধন: দীর্ঘদিনের স্বপ্নপূরণে আনন্দিত এলাকাবাসী কালিগঞ্জে জলবায়ু-সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে ভুয়া ডাক্তারের চিকিৎসায় যুবকের কিডনি বিকল : ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের জেল কালিগঞ্জে ১৯ বিঘা মৎস্য ঘের জবরদখলের হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা 🔴 লাইভ আপডেট: ইরান-আমেরিকা চুক্তি চূড়ান্ত পর্যায়ে, তবে দুই পক্ষের দাবিতে ভিন্নতা কালিগঞ্জে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালিগঞ্জে হাতেনাতে গাঁজা বিক্রেতা আটক কালিগঞ্জে ভূমি অফিসের ‘তদন্ত বাণিজ্য’ ও জালিয়াতির অভিযোগ, ২০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় প্রতিবেদন পরিবর্তনের দাবি ভুক্তভোগীর! কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি পদে আবারও শেখ সাইফুল বারী সফু

কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ১০০ জন প্রতিবন্ধীর মাঝে কোরবানী মাংস বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৩০৬ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী, কালিগঞ্জ (সাতক্ষীরা):

পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাতক্ষীরার কালিগঞ্জে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা। সংস্থাটির উদ্যোগে এক লক্ষ টাকা মূল্যের কোরবানি পশু (গরু) ক্রয় করে কালিগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের ১০০ জন প্রতিবন্ধী মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

আজ (২৮ মে বৃহস্পতিবার) সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মাংস বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার পরিচালক ফরহাদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোঃ ইশারাত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “দীর্ঘদিন ধরে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা কালিগঞ্জ উপজেলায় অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে আসছে। এই সংস্থার পরিচালনাকারীরা নিজেরা শারীরিক প্রতিবন্ধকতার শিকার হওয়া সত্ত্বেও তাদের মনোবল দমাতে পারেনি। নিজেদের সীমাবদ্ধতাকে জয় করে তারা যেভাবে উপজেলার ১০টি ইউনিয়নের অবহেলিত ও অসহায় প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, তা সত্যি প্রশংসনীয় এবং অনুকরণীয়। আজকের এই কোরবানি উপলক্ষে মাংস বিতরণ তাদের নিরবচ্ছিন্ন মানবিক সেবারই আরেকটি অনন্য দৃষ্টান্ত।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডিআরআরএ (DRRA)-এর সম্মানিত প্রতিনিধি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্প পরিচালকের কার্যালয় (ঢাকা)-এর প্রকল্প পরিচালক মফিজুল ইসলামের ও ডিআরআরএ (DRRA) এর বিশেষ অর্থায়নে এই মানবিক কর্মসূচিটি বাস্তবায়ন করে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা, কালিগঞ্জ, সাতক্ষীরা।

মাংস বিতরণ শেষে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার পরিচালক ফরহাদ রেজা অর্থায়নকারী যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্প পরিচালকের কার্যালয় (ঢাকা)-এর প্রকল্প পরিচালক মফিজুল ইসলামের ও ডিআরআরএ (DRRA) সহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদের দিন এমন উপহার ও কোরবানির মাংস হাতে পেয়ে উপস্থিত ১০০ জন প্রতিবন্ধী ও তাদের পরিবারের মুখে হাসির ঝিলিক দেখা যায়। তারা এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জের চাম্পাফুলে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন – পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অভিযোগ

কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ১০০ জন প্রতিবন্ধীর মাঝে কোরবানী মাংস বিতরণ

আপডেট সময় : ০৬:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬