1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা সদর উপজেলার মোবাশশির হোসাইন কামিল পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন কালিগঞ্জে পানি নামে ‘লুটপাটের চিত্র’ কাগজে-কলমে প্রকল্প ‘সফল’, বাস্তবে মরিচা ধরা জঞ্জাল পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব সাতক্ষীরা-ভেটখালি মহাসড়ক উন্নয়ন: অহেতুক উচ্ছেদ আতঙ্কে কুলিয়া বাজারের ব্যবসায়ীরা ও এলাকাবাসী কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন টানা ৬টি বিশ্বকাপে গোল করার অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিদ্যুৎ বিভ্রাটে স্থবির কালিগঞ্জ: কোটি টাকার ক্ষতির দায় কার? চার দশকে ইনকিলাব: কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৪০তম বর্ষপূর্তি উদযাপন

কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
  • ৭৫০ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় কালিগঞ্জ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার আলী সোহাল হোসেন জুয়েলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আক্তার। তিনি বলেন, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতিকালে আপনাদের সঙ্গে মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুষ্ঠ, অবাধ ও স্বচ্ছ নির্বাচন সম্পন্ন করতে হলে সকলকে একযোগে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। সুষ্ঠ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন। আমাদের ওপর আস্থা রাখুন-আমরা সবাই মিলে একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচন উপহার দেব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান।

সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং মাইনোরিটি দলের প্রার্থী রুবেল হোসেন।

এছাড়া বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব, কালিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক নাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল হোসেন।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল ওহাব ও সেক্রেটারি মোঃ আব্দুর রউফ।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম ও আজিজুর রহমান। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল ও মোঃ ইশারাত আলী প্রমুখ ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনরা সভায় উপস্থিত ছিলেন।#

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সদর উপজেলার মোবাশশির হোসাইন কামিল পরীক্ষায় দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন

কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০৫:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬