1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০২:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জ ধলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজী মিজানুর রহমান মনোনীত কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাজান সরদারকে পরিকল্পিতভাবে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ: বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা চলল বুলডোজার বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে বিস্ফোরণ, উপসাগরীয় দেশগুলোতে ইরানের পাল্টা হামলা কালিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা ও ক্রেতা আটক, ইউপি চেয়ারম্যানের তৎপরতায় পুলিশে সোপর্দ কালিগঞ্জের ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি লুৎফর, সহ-সভাপতি লিটন কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক জমি দখলে ‘ভেকু বাহিনীর’ তাণ্ডব: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা কালিগঞ্জে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা কালিগঞ্জে প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল উপহার কালিগঞ্জের নলতা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে

কালিগঞ্জে সংবাদ সম্মেলন – নিজের জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ ও মিথ্যাচারের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

কালিগঞ্জ থেকে রায়হান হোসেন : 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামে নিজের রেকর্ডভুক্ত জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা এবং মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার মাঘুরালী গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে সাইদুল ইসলাম সরদার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইদুল ইসলাম দাবি করেন, মাঘুরালী (চাঁদের পুকুর) এলাকায় তার পৈতৃক ও ক্রয়সূত্রে অর্জিত রেকর্ডভুক্ত জমি রয়েছে, যা তিনি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি একটি মহল বিকল্প চলাচলের রাস্তা থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে তার মালিকানাধীন জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা চালায়। এতে তিনি বাধা দিলে তার ও পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটে। এ বিষয়ে তিনি কালিগঞ্জ থানায় অভিযোগ এবং আদালতে মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন।

তিনি আরও অভিযোগ করেন, জমি দখলের উদ্দেশ্যে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ মহলটি সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে তার বিরুদ্ধে একটি মানববন্ধন করে। সেখানে তাকে ‘মাদক ব্যবসায়ী’ আখ্যা দিয়ে সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য উপস্থাপন করা হয়। এর মাধ্যমে প্রশাসনকে বিভ্রান্ত করার পাশাপাশি তাকে সামাজিকভাবে অপরাধী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি এই বানোয়াট ও ভিত্তিহীন প্রচারণার তীব্র নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি নজরুল ইসলাম, হামিদুল হক সরদার, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অবসরপ্রাপ্ত প্রকল্প ব্যবস্থাপক আনিসুর রহমান ও অলিউর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলন থেকে সাইদুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জ ধলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজী মিজানুর রহমান মনোনীত

কালিগঞ্জে সংবাদ সম্মেলন – নিজের জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ ও মিথ্যাচারের অভিযোগ

আপডেট সময় : ০৯:১৪:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ জুন ২০২৬