1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জের চাম্পাফুলে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন – পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অভিযোগ রতনপুরে ৪ কিলোমিটার পাকা রাস্তার উদ্বোধন: দীর্ঘদিনের স্বপ্নপূরণে আনন্দিত এলাকাবাসী কালিগঞ্জে জলবায়ু-সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত কালিগঞ্জে ভুয়া ডাক্তারের চিকিৎসায় যুবকের কিডনি বিকল : ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের জেল কালিগঞ্জে ১৯ বিঘা মৎস্য ঘের জবরদখলের হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা 🔴 লাইভ আপডেট: ইরান-আমেরিকা চুক্তি চূড়ান্ত পর্যায়ে, তবে দুই পক্ষের দাবিতে ভিন্নতা কালিগঞ্জে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালিগঞ্জে হাতেনাতে গাঁজা বিক্রেতা আটক কালিগঞ্জে ভূমি অফিসের ‘তদন্ত বাণিজ্য’ ও জালিয়াতির অভিযোগ, ২০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় প্রতিবেদন পরিবর্তনের দাবি ভুক্তভোগীর! কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি পদে আবারও শেখ সাইফুল বারী সফু

কালিগঞ্জে মাদকাটি গ্রামে রাতে হামলা, আহত ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৯৮ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মাদকাটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তদের হামলায় গোপাল মন্ডল (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার ( ১৫ ফেব্রুয়ারী ) রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় সামছুরের মোড় থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁত পেতে থাকা ৭-৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, হামলায় রড়ের বাড়ীতে গোপাল মন্ডলের মাথা ফেটে গেছে এবং সেখানে দুটি সেলাই দিতে হয়েছে। এছাড়া পায়ে রড ও লাঠি দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। যার কারণে ব্যান্ডেজ করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম জানান, চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

আহতের স্ত্রী নমিতা মন্ডল অভিযোগ করেন, রাতের দিকে সামছুরের মোড় থেকে কেরাম বোর্ড খেলা শেষে বাড়ি ফেরার পথে তার স্বামীকে আটকিয়ে বেধড়ক মারধর করা হয়। চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, কনকের ছেলে রিংকু, কানু এবং আরও কয়েকজন তার স্বামীকে মারধর করছে। তিনি বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয়। এতে তার স্বামী একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে তারা হুমকি-ধমকির মধ্যে রয়েছেন।

রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জের চাম্পাফুলে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন – পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অভিযোগ

কালিগঞ্জে মাদকাটি গ্রামে রাতে হামলা, আহত ১

আপডেট সময় : ০৫:২৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬