1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জ ধলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজী মিজানুর রহমান মনোনীত কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাজান সরদারকে পরিকল্পিতভাবে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ: বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা চলল বুলডোজার বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে বিস্ফোরণ, উপসাগরীয় দেশগুলোতে ইরানের পাল্টা হামলা কালিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা ও ক্রেতা আটক, ইউপি চেয়ারম্যানের তৎপরতায় পুলিশে সোপর্দ কালিগঞ্জের ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি লুৎফর, সহ-সভাপতি লিটন কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক জমি দখলে ‘ভেকু বাহিনীর’ তাণ্ডব: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা কালিগঞ্জে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা কালিগঞ্জে প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল উপহার কালিগঞ্জের নলতা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে

কালিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৫৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫৭৮ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : 

সাতক্ষীরার কালিগঞ্জে ইফতার মাহফিল শেষে বাড়ি ফেরার পথে বিএনপি এবং বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে কালিগঞ্জ সরকারি কলেজ মোড়ে এই সংঘাত ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন তরফদারের পুত্র আবুল বাশার (৩২) – বিএনপি সমর্থক। মিজানুর রহমান (৪৮) – সাবেক ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। শফিকুল ইসলাম (৪৫), রাশেদ তরফদার (৪০), হাসান তরফদার (৩৮), সিদ্দিক গাজী (৪২) এবং সরোয়ার হোসেন (৪৪) -স্বতন্ত্র প্রার্থীর সমর্থক।

জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম সজিব জানান, আহত আবুল বাশারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সোহরাওয়ার্দী পার্ক ময়দানে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের সমর্থকদের আয়োজনে একটি ইফতার মাহফিল ছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কালিগঞ্জ সরকারি কলেজ মোড়ে পৌঁছালে তাদের গতিরোধ করা হয়।

স্বতন্ত্র গ্রুপের নেতা-কর্মীদের অভিযোগ, “জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা আহ্বায়ক শেখ ইবাদুল ইসলামের সমর্থকরা ১০-১২টি মোটরসাইকেল যোগে এসে অতর্কিত হামলা চালায়”। হামলাকারীরা লাঠিসোটা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদের গুরুতর জখম করে।

থানা সূত্রে জানা গেছে, রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে এলাকায় এখনো থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই এলাকায় বিএনপি এবং দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে রাজনৈতিক বিরোধ ও সংঘর্ষের ঘটনা নিয়মিত ঘটছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জ ধলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজী মিজানুর রহমান মনোনীত

কালিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭

আপডেট সময় : ০৮:৫৭:৫৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬