1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি? খতিয়ানের মারপ্যাঁচ ও গ্রামীণ রাজনীতির শিকার: কালিগঞ্জের ভূমি বিরোধ ও ক্ষমতার অপব্যবহারের নেপথ্য চিত্র কালিগঞ্জে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে ছাত্রীর বাল্যবিয়েতে ৩২ সহপাঠী! প্রশাসনের হস্তক্ষেপে পণ্ড, শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন সাতক্ষীরার কালিগঞ্জে বিষ্ণুপুর ইউনিয়নে জনসেবায় এক অতন্দ্র প্রহরীর নাম: মোঃ মারুফ বিল্লাহ সাধারণ পুলে বৃত্তি পেল গুনজা দত্ত, আরিজপুরে বইছে আনন্দের হাওয়া কালিগঞ্জে মন্দিরের দেয়ালে বাঁশ লাগাকে কেন্দ্র করে বাদানুবাদ ও থানায় অভিযোগ উদ্বোধকের অপেক্ষার অবসান, চাঁচাইয়ে শুরু হলো বৃক্ষমেলা ধলবাড়িয়ায় চেয়ারম্যান প্রচারণায় জিএম ফজলুল হক: স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি – উন্নয়নের নানা পরিকল্পনা মানবতার টানে ২৪ বছর ধরে নিবেদিতপ্রাণ: মৌতলা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের কাণ্ডারি শেখ জাহাঙ্গীর আলম তবুও আশার আলোয় ভাসছে চাঁচাই বৃক্ষমেলা! নার্শারী মালিকরা ক্ষতির মুখে! ঝুলে আছে ফিতা কাটা উদ্বোধন

কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • নুর ইসলাম বাবু
  • আপডেট সময় : ১১:০৯:৩০ অপরাহ্ণ, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৩১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর অবস্থিত প্রত্যয় আইডিয়াল স্কুলে বুধবার (১ জুলাই) সকালে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রকিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আলমগীর কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের প্রভাষক তহমিনা পারভীন ও মৌমিতা মল্লিক, প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান আজগার আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রেজা, নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এবং ডেপুটি নির্বাহী পরিচালক শেখ নাজমুল হুদা। বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিচারকের দায়িত্ব পালন করেন।

ফুলের দেশে ফুলের মেলায় আমরা রঙিন ফুল, মানুষ গড়ার স্বপ্ন নিয়ে প্রত্যয় আইডিয়াল স্কুল। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২টি ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে বিজয়ীদের মাঝে প্রথম থেকে ষষ্ঠ স্থান পর্যন্ত পুরস্কার বিতরণ করা হয়। টিপটিপ বর্ষার মধ্যেও শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষক দিবসে প্রশ্ন—শিক্ষককে কতটা শিক্ষক থাকতে দিচ্ছি?

কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৯:৩০ অপরাহ্ণ, বুধবার, ১ জুলাই ২০২৬