1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২ কালিগঞ্জে অজানা রোগে অসুস্থ হচ্ছে বিড়াল, বাড়ছে মৃত্যুর খবর; নেপথ্যে কি ক্যাট ফ্লু ভাইরাস? কালিগঞ্জে ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান বাপ্পির সমর্থনে মতবিনিময় সভা নলতায় ফ্যামিলি কার্ড শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন কালিগঞ্জের বিষ্ণুপুরে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও তানিয়া আক্তার কালিগঞ্জে সার ডিলারের গোডাউনে অভিযান, ৮০৩ বস্তা সার জব্দ; ৫০ হাজার টাকা জরিমানা পিতার বুকভরা মায়ার অপেক্ষা, আর দুই ভাইয়ের অশ্রুসজল আকুতি: “আমাদের বাবাকে ফিরিয়ে দিন”

কালিগঞ্জে পুরাতন থানা ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:০১ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৫৯৭ বার পড়া হয়েছে
কালিগঞ্জ, সাতক্ষীরা: কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ করার সময় অজ্ঞাত ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছেন। ১২ জুলাই, ২০২৬ খ্রি. দুপুর ১:৩০ ঘটিকার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজের সময় শ্রমিকরা ফ্লোরের নিচের মাটি কাটার কাজ করছিলেন। এ সময় বাজারগ্রাম এলাকার বাসিন্দা শ্রমিক রফিকুল ইসলাম (৪২), পিতা- গফফার মোড়ল, কোদাল দিয়ে মাটিতে কোপ দিলে সেখানে পূর্ব থেকে লুকিয়ে রাখা অজ্ঞাত ককটেল বিস্ফোরিত হয়। এতে রফিকুল ইসলাম তার দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে জখম হন। বিস্ফোরণের সময় পাশে থাকা আরেক শ্রমিক কামরুল হাসানও (৩০), পিতা- অজ্ঞাত, সাং- বাজারগ্রাম, কালিগঞ্জ গুরুতর আহত হন এবং তার ডান পায়ে জখম হয়।
ঘটনার পরপরই উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, গুরুতর আহত ২

কালিগঞ্জে পুরাতন থানা ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত

আপডেট সময় : ০৪:০০:০১ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬