1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে মৌ-বাক্স ও রাণী মৌমাছি বিতরণ তড়িঘড়ি করে কাজ শুরু ; কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের দুর্নীতির সংবাদ প্রকাশের পর তোলপাড় তিন দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা তেহরানের হুঁশিয়ারি: ‘আঙুল ট্রিগারেই আছে’, তবে স্থায়ী শান্তিতে আগ্রহী ইরান লেবাননে নিহত রেমিট্যান্স যোদ্ধা  নাহিদুলের বাড়িতে ইউএনও শ্রীউলার ভাঙ্গন কবলিত হাজরাখালী ভেড়ী বাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার কালিগঞ্জে ওয়াকফ এস্টেটের জমি জবরদখল ও দোকানঘর ভাঙচুরের অভিযোগ কালিগঞ্জে ভূমিহীনদের হুমকির অভিযোগ; সরকারি খাস জমি জবরদখলের চেষ্টা বিনামূল্যে নলতায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ল্যাবরেটরি টেস্টের উদ্বোধন

কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
কালিগঞ্জ উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টায় শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জুলফিকার সাপুই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শেখ জাকির হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা অপরিহার্য। তারা ছাত্রদলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আগামী দিনে কালিগঞ্জ উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল ও সংগঠিত ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে মৌ-বাক্স ও রাণী মৌমাছি বিতরণ

কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬