1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ মা মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বিয়ে, পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারা ও হয়রানির প্রতিবাদে কালিগঞ্জে মানববন্ধন সর্বনাশা প্রতারণা: শত শত কোটি টাকার হিসেব কষে পর্দার আড়ালে বুশরা ডেভেলপমেন্ট কোম্পানির শীর্ষ কর্তারা, ভুক্তভোগীদের কঠোর গণমামলার প্রস্তুতি কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কুষ্টিয়ার পদ্মা নদী থেকে নিখোঁজ শিশু নুরিয়ার মরদেহ উদ্ধার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট ৬ বছরের মোস্তাকিম, গুরুতর আহত মা কালিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণশ্রীপুর ইউ‌নিয়‌নের শ্রীকলা গ্রা‌মে ভেঙে যাওয়া কালভার্ট পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসীর আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবস: কালিগঞ্জে জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা

কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট ৬ বছরের মোস্তাকিম, গুরুতর আহত মা

স্বজনের মৃত্যুতে শোক জানাতে গিয়েছিল পরিবারটি। কিন্তু সেই শোকের সফরই পরিণত হলো আরেকটি মর্মান্তিক ট্র্যাজেডিতে। বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে ছয় বছরের শিশু মোস্তাকিম। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার মা মুসলিমা খাতুন। দুর্ঘটনায় তার একটি হাত ভেঙে গেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বিশ্বাস তার স্ত্রী মুসলিমা খাতুন, ছেলে মোস্তাকিম ও পরিবারের সদস্যদের নিয়ে দক্ষিণশ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে একটি মরার বাড়িতে সমবেদনা জানাতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে চৌমুহনী-সরদারপাড়া সড়কের মধ্যবর্তী স্থানে, ২ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল করিমের বাড়ির পাশে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ছুটে এসে শিশু মোস্তাকিম ও তার মাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। তবে ততক্ষণে নিভে যায় ছয় বছরের নিষ্পাপ শিশুটির জীবনপ্রদীপ। আহত মুসলিমা খাতুন চিকিৎসাধীন রয়েছেন।

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশু মোস্তাকিমের মৃত্যুতে কালিকাপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয়দের ভাষ্য, চৌমুহনী-সরদারপাড়া সড়কে প্রায়ই দ্রুতগতির যানবাহন চলাচল করলেও কার্যকর নজরদারি ও গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা চোখে পড়ে না। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় পথচারীদের।

এ ঘটনার পর এলাকাবাসী সড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের আশা, আর কোনো পরিবার যেন এভাবে পথে সন্তান হারানোর বেদনা বয়ে বেড়াতে না হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ

কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট ৬ বছরের মোস্তাকিম, গুরুতর আহত মা

আপডেট সময় : ০৬:৫০:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬