1. tusu0x1@gmail.com : :
  2. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শ.ম মমতাজুর রহমানের ইন্তেকাল কালিগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় : মাদক-সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কালিগঞ্জের রেবতী সরকারের তাজা প্রাণ ঝরে গেল কোলকাতার অগ্নিকাণ্ডে কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রফুর মৃত্যু কলকাতায় হোটেলে আগুনে দগ্ধ হয়ে কালিগঞ্জের সাবেক আওয়ামী নেতা আলিমুজ্জামানের মৃত্যু- রেবতী সরকারের ঠিকানা পাওয়া যায়নি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা পৌরসভাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে কালিগঞ্জ ‘খরচ বাড়ে, ভাড়া কমে’-কালিগঞ্জে ডেকোরেটর ব্যবসায় টিকে থাকার লড়াই, ‘ঐক্যবদ্ধ না হলে ডেকোরেটর ব্যবসা টিকিয়ে রাখা কঠিন’-হেদায়েতুল ইসলাম কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপ: আহত ১, অবিস্ফোরিত দুটি বোমা উদ্ধার

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও ১০ম প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:২৫ অপরাহ্ণ, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৩৮৩ বার পড়া হয়েছে

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জে “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই স্লোগানকে সামনে রেখে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে কালিগঞ্জ উপজেলা প্রশাসন।

আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

সভায় প্রধান ও বিশেষ বক্তারা বিজ্ঞানের জয়যাত্রা এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর আলোকপাত করেন। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলায় অংশ নেয়। মেলা প্রাঙ্গণে শিক্ষার্থীরা তাদের নিজস্ব মেধা ও শ্রমে তৈরি করা বিভিন্ন উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করে। এর মধ্যে পরিবেশ রক্ষা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর আধুনিক নগর পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রজেক্টের মাধ্যমে ফুটে ওঠে। আমন্ত্রিত অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং খুদে বিজ্ঞানীদের সৃজনশীল চিন্তার ভূয়সী প্রশংসা করেন।

বিজ্ঞান সপ্তাহের অংশ হিসেবে আয়োজিত ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং তাদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তি নির্ভর হয়ে গড়ে উঠতে হবে। আজকের এই খুদে বিজ্ঞানীদের হাত ধরেই আগামী দিনে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।”

দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে ঠেকরায় চলাচলের পথ কেটে মাটি পুকু‌রে ফেলার অভিযোগ।

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও ১০ম প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৩:২৫ অপরাহ্ণ, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬