1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাজান সরদারকে পরিকল্পিতভাবে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ: বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা চলল বুলডোজার বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে বিস্ফোরণ, উপসাগরীয় দেশগুলোতে ইরানের পাল্টা হামলা কালিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা ও ক্রেতা আটক, ইউপি চেয়ারম্যানের তৎপরতায় পুলিশে সোপর্দ কালিগঞ্জের ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি লুৎফর, সহ-সভাপতি লিটন কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক জমি দখলে ‘ভেকু বাহিনীর’ তাণ্ডব: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা কালিগঞ্জে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা কালিগঞ্জে প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল উপহার কালিগঞ্জের নলতা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত : যুদ্ধবিরতি চুক্তি বাতিলের ঘোষণা দিলেন ট্রাম্প

কালিগঞ্জে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৩০৯ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধি : 

সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের উস্কানিমূলক কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকন। তিনি তাঁর বক্তব্যে দেশব্যাপী আওয়ামী লীগের অপতৎপরতা রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং স্থানীয় প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর ভূমিকা পালনের দাবি জানান।

কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, রতনপুর বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, ধলবাড়িয়া বিএনপির সভাপতি শেখ গোলাম মোস্তফা, নলতা বিএনপির সভাপতি ওসমান ও সাধারণ সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, কৃষ্ণনগরের সাধারণ সম্পাদক জিএম আফজালুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোস্তফা, এবং বিষ্ণুপুর বিএনপির সহ-সভাপতি মেহেদী হাসান বাবু।

উপজেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহাদৎ আজম ও সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের আহ্বায়ক জিএম মুরশিদ আলী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম।

 কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের জাকির হোসেন, গাজী নাসিম, আবু হুসাইন সোহাগ এবং কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও সুমন প্রমুখ।

বিক্ষোভ মিছিলে কালিগঞ্জ উপজেলা ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় নেতাকর্মীরা দলের শীর্ষ নেতৃত্বের ছবি সম্বলিত ব্যানার হাতে নিয়ে বিভিন্ন সাংগঠনিক ও সরকারবিরোধী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাজান সরদারকে পরিকল্পিতভাবে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালিগঞ্জে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৯:৪৮:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬