1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে বিএনপির ঘরেই বিরোধ, সেই ফাঁকে জামায়াতের বাজীমাত: রাজনীতিতে নতুন মেরুকরণ, ভোটের মাঠে কার লাভ? নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা কালিগঞ্জে নবমীর শারদীয় উৎসবে মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শফিকুল ইসলাম বাবু কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণের শাড়ি বিতরণ করলেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের বিষ্ণুপুরে ৮ দুর্গামন্দিরে অনুদানের চেক বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলার একমাত্র নারী চেয়ারম্যান সাফিয়া পারভীন মাদকমুক্ত বাংলাদেশ গড়ার মিশনে সদ্য বিদায়ী প্রতিমন্ত্রী: দৃষ্টান্ত, দায়বদ্ধতা ও অসমাপ্ত লড়াই কা‌লিগ‌ঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন কালিগঞ্জে দুর্গাপূজায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মুকুল : মণ্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা

কালিগঞ্জের ভাড়া শিমলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়া শিমলা ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাড়া শিমলা ইউনিয়নের দাতপুর ইটভাটা সংলগ্ন সড়কের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্য চক্রবর্তী।

ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে এবং টিডিএইচের সহযোগিতায় ‘স্পিড কল’ প্রকল্পের আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্য চক্রবর্তী বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর প্রবীর নকরেক, ইউপি সদস্য আব্দুল খালেক, মহিলা ইউপি সদস্য আলেয়া খাতুন,ফেসিলেটেটর জেসমিন নাহার, মাস্টার কোর্স এস এম শাহাদাত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্রেকিং দ্য সাইলেন্সের কিশোর-কিশোরীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে বিএনপির ঘরেই বিরোধ, সেই ফাঁকে জামায়াতের বাজীমাত: রাজনীতিতে নতুন মেরুকরণ, ভোটের মাঠে কার লাভ?

কালিগঞ্জের ভাড়া শিমলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৭:৩৩:৩৯ অপরাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬