1. satnews24@satkhiranews24.com : নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জের ভাড়াশিমলায় পরিকল্পিত চক্রান্ত: সরকারি কলোনি উচ্ছেদের বর্বরোচিত পায়তারায় দিশেহারা অসহায় পরিবারগুলো সম্পাদকীয়: রাজনীতির অন্ধ আবেগ, হঠকারী সিদ্ধান্ত ও পরিণতি ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপির ভাইরাল পোস্ট: ‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে’ কালিগঞ্জে রাতভর বৃষ্টিতে শ্রাবণের জলাবদ্ধতা: ডুবছে ফসল, ভেসে যাচ্ছে মাছের ঘের, দ্বিগুণ সবজির দাম রাষ্ট্রপতির পদত্যাগ: স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দিলেন মো. সাহাবুদ্দিন কালিগঞ্জের ঈদগাহ মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপনের জোরালো দাবি কালিগঞ্জে মিটারের তার টান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কালিগঞ্জে বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে পাউবোর জমিতে পাল্টা পাল্টি অভিযোগ: জলাশয় ইজারার চেষ্টা কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে জালিয়াতির অভিযোগ

কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের মাদকাটি বিলে আগামীকাল শনিবার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

সোলায়মান মামুন, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে :

বাংলার চিরায়ত লোকজ সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে লালন ও সংরক্ষণের লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মাদকাটি বিলে আগামীকাল শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ‘ঘোড় দৌড় প্রতিযোগিতা-২০২৬’।

দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে প্রবাসী সমাজ সেবা সংগঠন, এম. এম. পল্লী উন্নয়ন ক্লাব ও স্থানীয় এলাকাবাসী। আয়োজকদের প্রত্যাশা, জেলার বিভিন্ন এলাকা থেকে ঘোড়া ও অশ্বারোহীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে উঠবে এবং হাজারো দর্শকের সমাগম ঘটবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, তালা-কলারোয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ১০ নম্বর ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম. রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, রতনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ গাজী এবং কালিগঞ্জ উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামীণ ঐতিহ্যের অন্যতম আকর্ষণ এই ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে সর্বস্তরের এলাকাবাসীকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জের ভাড়াশিমলায় পরিকল্পিত চক্রান্ত: সরকারি কলোনি উচ্ছেদের বর্বরোচিত পায়তারায় দিশেহারা অসহায় পরিবারগুলো

কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের মাদকাটি বিলে আগামীকাল শনিবার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

আপডেট সময় : ০৮:০৫:১৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৬ জুন ২০২৬