1. satnews24@satkhiranews24.com : sat24admin :
সাতক্ষীরা ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: বিশ্ব তেলের বাজারে মহাপ্রলয়, খাদের কিনারে বিশ্ব অর্থনীতি! কালিগঞ্জে স্বাধীনতা দিবস ও ঈদ আনন্দ মেলা: গ্রামীণ ঐতিহ্যের মিলনমেলা আলোচনার আড়ালে মধ্যপ্রাচ্যে বিশাল সমরাস্ত্র সাজাচ্ছে যুক্তরাষ্ট্র: লক্ষ্য কি ইরানের তেল সমৃদ্ধ খার্গ দ্বীপ? সৌদি আরব ও কুয়েতে আবারও ইরানের ড্রোন হামলা; যুদ্ধের নতুন সমিকরণ দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় নিমজ্জিত: উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের বিশাল ডুবুরি দল যুদ্ধের দাবদাহ ও কালিগঞ্জের জনজীবন-আর কতকাল এই নাভিশ্বাস? কালিগঞ্জে খোলা তেলের বাজারে ‘আগুন’: লিটারপ্রতি ৩০০ টাকা হাঁকাচ্ছে সিন্ডিকেট! ইরানের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনার দাবি ট্রাম্পের: ৫ দিনের আলটিমেটাম ও হামলা স্থগিত কালিগঞ্জে এবার ‘পেট্রোল সিন্ডিকেট’: পাম্পে পাম্পে ‘তেল নেই’ নাটক, কালোবাজারে মিলছে চড়া দামে!

কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 48;

ফজলুল হক,কালিগঞ্জ (সাতক্ষীরা) :
সাতক্ষীরার কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ২০২৬ বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাইনুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, প্রশিক্ষণপ্রাপ্ত এএসপি মোঃ খালিদ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের আমির আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী সেক্রেটারি জেনারেল আনোয়ারুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক মোমতাজ হোসেন মন্টু এবং আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মণ্ডলসহ অন্যান্যরা। বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির দাবি জানান। পাশাপাশি অসুস্থ ও অসহায় মুক্তিযোদ্ধাদের উন্নত সহায়তা প্রদান এবং প্রত্যেক মুক্তিযোদ্ধার বাড়িতে পরিচিতিমূলক নেমপ্লেট স্থাপনের দাবি উত্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় সংসদে মুক্তিযোদ্ধাদের সকল সমস্যা তুলে ধরে তাদের পাশে থাকার চেষ্টা করা হবে। তিনি স্থানীয় পর্যায়ে ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন। মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক ও ফুল দিয়ে বরণ করা হয়।
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা

কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা

আপডেট সময় : ০৯:০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬